মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রের তালা ভেঙে  চুরি  কেন্দুয়ায় বিষপানে আত্মহত্যা শেরপুরে ‘বিষাদের ঘোড়া’ ও ‘নীলকন্ঠের গান’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন মদনে বিয়ের দাবিতে ২ সন্তানের জননীর ৬দিন ধরে অনশন সড়ক দুর্ঘটনায় কেন্দুয়ার সাথী আক্তারের মৃত্যু নেত্রকোণা জেলা তথ্য অফিসের উদ্যোগে গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামানের  দায়িত্বভার গ্রহণ উন্নয়নমুলক কাজে সাংবাদিকদের সাথে চান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোণার নবাগত জেলা প্রশাসক মুশফিকুর রহমানের যোগদান নেত্রকোণায় এআরএফবি‘র উদ্যোগে প্রতিবন্ধিদের মাঝে  খাদ্য সামগ্রী বিতরণ

ব্যরিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় নেত্রকোণাবাসীর অভিনন্দন

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২৮১ পঠিত

 

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণা-১ (দূর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার কায়সার কামাল জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় নেত্রকোণা জেলার সর্বস্থরের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে নেত্রকোনা-১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

নবগঠিত সরকারের ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৭২ সালের ৩১ ডিসেম্বর নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার, চত্রাংপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কায়সার কামাল বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব।

১২ মার্চ ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকার পদে একটি মনোনয়ন উত্থাপিত হয়। নাটোর সদর আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু তার নাম প্রস্তাব করেন এবং লক্ষীপুর-৪ আসনের এবিএম আশরাফ উদ্দিন মিজান তা সমর্থন করেন। কণ্ঠভোটে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ব্যারিস্টার কায়সার কামাল এখন সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd