মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় বেওয়ারিশ কুকুরের আতঙ্ক ।। প্রশাসনের হস্তক্ষেপ কামনা বারহাট্টার স্টেশন রোডের রাস্তার বেহাল দশা খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রের তালা ভেঙে  চুরি  কেন্দুয়ায় বিষপানে আত্মহত্যা শেরপুরে ‘বিষাদের ঘোড়া’ ও ‘নীলকন্ঠের গান’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন মদনে বিয়ের দাবিতে ২ সন্তানের জননীর ৬দিন ধরে অনশন সড়ক দুর্ঘটনায় কেন্দুয়ার সাথী আক্তারের মৃত্যু নেত্রকোণা জেলা তথ্য অফিসের উদ্যোগে গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামানের  দায়িত্বভার গ্রহণ উন্নয়নমুলক কাজে সাংবাদিকদের সাথে চান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

বারহাট্টায় ৭ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টারের নাম:
  • আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১২৮ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ  নেত্রকোণার বারহাট্টা উপজেলার ১নং বাউসী ইউনিয়নের শাসনউড়া গ্রামের প্রথম শ্রেণিতে পড়ুয়া ৭ বছরের শিশু উম্মে হাবিবা-কে ধর্ষনের প্রতিবাদে বাউসী মাদ্রাসা মসজিদ প্রাঙ্গনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, জানুয়ারির প্রথম সপ্তাহে ৭ বছর বয়সী হাবিবা প্রতিবেশী কিশোরের  নির্যাতনের শিকার হয়ে গুরুতর আহত হয়েছে।  চিকিৎসকদের শেষ পর্যন্ত জরায়ু অপসারণ করতে হয়েছে শিশুটির, ফলে সে জীবনভর মা হওয়ার সম্ভাবনা হারিয়েছে।

পরিবারের অভিযোগ, বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী কিশোর নুরজামাল (১৬) শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে নির্যাতন করে। শিশুটির বাবা সরিকুল ইসলাম জানান, কিছুদিন পর মেয়ের পেটে তীব্র ব্যথা শুরু হয়। প্রথমে সাধারণ অসুস্থতা মনে করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু অসুস্থতা বাড়তে থাকলে ঢাকায় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আল্ট্রাসনোগ্রামের পর চিকিৎসকরা জানান, শিশুটির ডিম্বাণু ও জরায়ুতে মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়েছে। পরে জীবন বাঁচাতে জরায়ু অপসারণের সিদ্ধান্ত নিতে হয়। ইতিমধ্যে এ বিষয়ে শিশুটির বাবা মোঃ সরিকুল ইসলাম বাদী হয়ে বারহাট্টা থানায় অভিযোগ দায়ের করেছেন। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, এ বিষয়ে থানায়  অভিযোগ দায়ের করা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd