রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে স্কাউট সমাবেশের ক্যাম্পফায়ার ও সমাপনী অনুষ্টিত দুর্গাপুরে সাংবাদিক হত্যায় প্রত্যক্ষদর্শী দোকানদারের বক্তব্য কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী নেত্রকোনায়  বিএনএসবি চক্ষু হসপিটালের উদ্যোগে মতবিনিমিয়  সভা কলমাকান্দায় চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে সচিবের টাকা আত্মসাতের অভিযোগ  নেত্রকোনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশসন দিবস পালিত মদনে বিনামূল্যে চক্ষু সেবা সেনা সদস্য হত্যার প্রতিবাদে ধর্মপাশায় মানববন্ধন নেত্রকোনায় রেড ক্রিসেন্টের সাধারন সভা অনুষ্টিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের দাবিতে  প্রধানমন্ত্রীর কাছে নেত্রকোনায় স্মারকলিপি

নেত্রকোণার নবাগত জেলা প্রশাসক মুশফিকুর রহমানের যোগদান

রিপোর্টারের নাম:
  • আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩৮৪ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে খন্দকার মুশফিকুর রহমান ১৬ মার্চ যোগদান করেছেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ২৮ তম ব্যাচের সদস্য এবং সরকারের একজন উপসচিব। ইতিপূর্বে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি মাঠ পর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে রাজবাড়ি জেলায়, ইউএনও হিসেবে নওগাঁ জেলার মান্দা উপজেলা এবং মানিকগঞ্জের দৌলতপুর ও শিবালয় উপজেলায় এসিল্যান্ড হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, তিনি বিভাগীয় ও জেলা পর্যায়ে ২ বার শ্রেষ্ঠ এসিল্যান্ড এবং জেলা পর্যায়ে নওগাঁ জেলার শ্রেষ্ঠ ইউএনও হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। খন্দকার মুশফিকুর রহমান টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ভেঙুলা গ্রামের কৃতি সন্তান। তিনি নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি পরবর্তীতে সরকারি স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটি থেকে প্রজেক্ট ম্যানেজমেন্টে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং ১ কন্যা সন্তানের জনক।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd