মো: হাবিবুল্লাহ, খালিয়াজুরী প্রতিনিধিঃ খালিয়াজুরীর হাওরে ধান কাটার উদ্বোধন করলেন নেত্রকোণা-৪ (মদন মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। ১১ এপ্রিল খালিয়াজুরী উপজেলার বিরবিল্লাহ হাওরে ধান কাটার মেশিন হারভেস্টারে উঠে ড্রাইভারের সাথে বসে থেকে ধান কাটার উদ্বোধন করেন তিনি। এসময় বাবর বলেন, এবছর হাওরে ধানের ভালো ফলন হয়েছে। আশা করছি আগামী ১৫ দিনের মধ্যে ধান কাটা শেষ হয়ে যাবে। ধানের দামের ব্যাপারে তিনি বলেন, সরকার এখনো নির্ধারণ করেনি অচিরেই আমরা ধানের দাম নির্ধারণ করে দিব।
খালিয়াজুরিতে কৃষকদের যত সমস্যা আমরা সমাধানের চেষ্টা করছি। জলাশয় গুলো খনন করে এর নাব্যতা ফিরিয়ে আনা হবে। উড়াল সেতুর ব্যাপারে বলেন, আমরা এটা নিয়ে কাজ করছি। বাস্তবে এর প্রতিফলন দেখতে পাবেন।এ সময় তিনি মাদকের ব্যাপারেও কঠোর হওয়ার জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, মাদক সেবনকারী নয় যারা মাদকের ব্যবসা করে মাদক বিক্রি করে তাদেরকে ধরতে হবে । এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম, জেলা বিএনপির সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব আব্দুল মান্নান তালুকদার, নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট।এসময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাসুদ চৌধুরী,ইদ্রিস আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুজ্জামান তরু, যুবদলের আহবায়ক এনামুল হক ছুটন, সদস্য সচিব রাজিব হোসেন পলাশ, সেচ্ছাসেবক দলের আহবায়ক ফাহিম হোসেন সুমন, ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক পলিন, সদস্য সচিব ইয়াসির আরাফাত হৃদয়সহ স্থানীয় নেতৃবৃন্দ।
Leave a Reply