সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

মোহনগঞ্জে প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৪৪ পঠিত

 মোহনগঞ্জ প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ১নং মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন এর অবসর জনিত বিদায় সংবর্ধনা  ৪ মে   বিদ্যালয় চত্বরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ইউসুফ আলী সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবু রায়হান খান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শাহজাহান আলম খান বিপ্লব, সাধারণ সম্পাদক  আ,ফ, ম আল মামুন, সহকারী শিক্ষক আশরাফুজ্জামান শাহান, মোহনগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম রতন,  শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও প্রধান শিক্ষক মোস্তফা কামাল জিয়া, মাইলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খাইরুল ইসলাম, অভিভাবক মাহমুদুল হাসান মানিক, সৈয়দা শাহনাজ বেগম, রওশনারা পান্না, শিক্ষিকা আছমা আক্তার কলি , শিক্ষার্থী শাহীন, খাদিজা ও আয়েশা। আলোচনা শুরুতেই কোরআন তেলাওয়াত করেন সাতুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওবায়দুল্লাহ।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd