মো: হাবিবুল্লাহ , খালিয়াজুরী প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার ক্ষতিগ্রস্থ হাওর অঞ্চল খালিয়াজুরীতে দুই দিনের পরিদর্শনে এসে বাবর বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে অচিরেই টাকা দেয়া হবে । জানা যায়, নেত্রকোনা জেলার হাওর অঞ্চল খালিয়াজুরীতে ৮ ও ৯ মে দুই দিনের পরিদর্শনে আসেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, এমপি লুৎফুজ্জামান বাবর। প্রথম দিন ৮ মে তিনি চাকুয়া ইউনিয়নের পাথরা, লেপসিয়া বাজার, মেন্দিপুর ইউনিয়নের নূরালীপুর, জগন্নাথপুর, খালিয়াজুড়ি সদর ইউনিয়নের গছিখাই হয়ে খালিয়াজুড়ি উপজেলার বাজারে উপস্থিত হলে, খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম খালিয়াজুড়ি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আরেফিন আজিমসহ কয়েকজন কর্মকর্তাদের নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংসদ সদস্যের সঙ্গে স্বাক্ষাৎ করেন। পরদিন ৯ মে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে কৃষি ও মৎস্য খাতের উপর বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা সম্বলিত আলোচনা শেষে উপজেলা হল রুমে এক মতবিনিময় সভায় যোগদান করেন। বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান তালুকদার কেষ্ট এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি ও গাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা ৪ আসনের এমপি লুৎফুজ্জামান বাবর। বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা, ইদ্রিস আলী মোল্লা, তরিকুজ্জামান তরু, নাজমুল হক তালুকদার আরিফ, জিয়া উদ্দিন জিয়া, মোঃ ফুল মিয়া, যুবদল নেতা এনমুল হক ছোটন, কৃষক দলনেতা পান্ডব সরকার, ছাত্র দলনেতা মাজহারুল ইসলাম পলিন। উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল মান্নান চৌধুরী, কবীর হোসেন মাষ্টার, মোঃ এরশাদ মিয়া, মোঃ ফয়সাল মিয়া, রিয়াজ উদ্দিন তালুকদার সুখন, হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, সাংবাদিকবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন ক্ষতিগ্রস্ত কৃষক কৃষাণী সহ প্রায় হাজারো জনতা। পরে তিনি উপজেলা প্রেসক্লাব পরিদর্শন করেন। প্রেসক্লাবের ভবন নির্মাণ কাজে সহযোগিতা করবেন বলে তিনি আশ্বাস প্রদান করেন। পরিশেষে তিনি, বয়রা, পাচহাট, গাজীপুরের বিভিন্ন হাওর পরিদর্শন করেন। তিনি আরো বলেন, অচিরেই খালিয়াজুড়ি উপজেলার প্রতিটি ইউনিয়নের বিভিন্ন হাওরে উন্মুক্ত মাছের পোনা ছাড়া হবে। এতে পরবর্তী সময়ে খালিয়াজুড়িতে প্রচুর মাছ উৎপাদন হবে এবং জেলেরা তাদের জাল দিয়ে খোলামেলা ভাবে মাছ ধরতে পারবে ।
Leave a Reply