বুধবার, ২০ মে ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

খালিয়াজুরীতে গ্রাম আদালত প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

মো: হাবিবুল্লাহ
  • আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৫২ পঠিত

খালিয়াজুরী প্রতিনিধি: নেত্রকোণার খালিয়াজুরীতে স্থানীয় সরকার বিভাগের অধীনে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ের স্থানীয় অংশীজনদের সাথে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।  ১৮ উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয় ।খালিয়াজুরী উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ আরিফ হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালিয়াজুড়ি নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম। বক্তব্য রাখেন উপস্থিত সদস্যবৃন্দ।

সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে গ্রামীণ জনপদে স্বল্প সময়ে ও স্বল্প খরচে সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রচার-প্রচারণামূলক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম বলেন, “গ্রাম আদালত সক্রিয়করণের মাধ্যমে গ্রামীণ অঞ্চলের সাধারণ মানুষের আইনি জটিলতা ও মামলার জট অনেকটাই কমিয়ে আনা সম্ভব । এই কার্যক্রমকে শতভাগ সফল করতে সরকারি ও বেসরকারি সকল অংশীজনকে একযোগে কাজ করতে হবে।”  উক্ত সমন্বয় সভায় স্থানীয় অংশীজনরা গ্রাম আদালতের প্রচার ও প্রসারে তাদের মূল্যবান মতামত এবং সুনির্দিষ্ট পরামর্শ প্রদান করেন । সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের অংশীজন এবং প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd