বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

নেত্রকোণায় গ্রাম আদালত এর করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৫৩ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা ২০ মে রোজ বুধবার নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

সভাপতিত্ব করেন স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ আরিফুল ইসলাম সরদার। উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (স্থানীয় সরকার) তোফায়েল আহম্মেদ, গ্রাম আদালত ডিস্ট্রিক ম্যানেজার মোঃ আতিকুল ইসলাম, বিভিন্ন উপজেলা কো-অর্ডিনেটর ও ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাসহ সাংবাদিকবৃন্দ।

এছাড়া ভার্চুয়ালী যুক্ত ছিলেন ১০ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ।  উক্ত অর্ধ-বার্ষিক সমন্বয় সভায় গ্রাম আদালতের মামলা গ্রহণ, মামলা নিষ্পত্তি ও মামলা পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় জানানো হয়, নেত্রকোণা জেলার ১০ উপজেলায় মামলা গ্রহণের লক্ষ্য মাত্রা ১৭২০, মোট মামলা গ্রহণ হয়েছে ১৪৯১, নিষ্পত্তি হয়েছে ১৪৬৭টি ।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd