বিশেষ প্রতিনিধিঃ জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা ২০ মে রোজ বুধবার নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
সভাপতিত্ব করেন স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ আরিফুল ইসলাম সরদার। উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (স্থানীয় সরকার) তোফায়েল আহম্মেদ, গ্রাম আদালত ডিস্ট্রিক ম্যানেজার মোঃ আতিকুল ইসলাম, বিভিন্ন উপজেলা কো-অর্ডিনেটর ও ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাসহ সাংবাদিকবৃন্দ।
এছাড়া ভার্চুয়ালী যুক্ত ছিলেন ১০ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ। উক্ত অর্ধ-বার্ষিক সমন্বয় সভায় গ্রাম আদালতের মামলা গ্রহণ, মামলা নিষ্পত্তি ও মামলা পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় জানানো হয়, নেত্রকোণা জেলার ১০ উপজেলায় মামলা গ্রহণের লক্ষ্য মাত্রা ১৭২০, মোট মামলা গ্রহণ হয়েছে ১৪৯১, নিষ্পত্তি হয়েছে ১৪৬৭টি ।
Leave a Reply