শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

মোহনগঞ্জে  ব্যবসায়ী নারায়ণ হত্যার খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি

রিপোর্টারের নাম:
  • আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৫৯ পঠিত

 

মোহনগঞ্জ  সংবাদদাতা ঃ নেত্রকোনার মোহনগঞ্জে ১৯ জুন সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নারায়ণ পালের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন মোহনগঞ্জ বণিক সমিতির নেতৃবৃন্দ। শহীদ ফজলুর রহমান রোডস্থ জনতা ব্যাংক সংলগ্ন বণিক সমিতির কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ,

দীর্ঘ ৮ মাসেও ওই হত্যাকারীদের খুঁজে না পাওয়ার বিষয়ে পুলিশের গাফিলতি ও অদক্ষতা রয়েছে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, আগামী ১ মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। অন্যথায় কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী লিপি পাল লিখিত বক্তব্য দেওয়ার সময় কান্নায় ভেঙ্গে পড়েন। পুলিশের ৪টি বিভাগ তদন্ত করেছিলেন ওই মামলাটি। তিনি আরো বলেন, ৮ অক্টোবর বাদী হয়ে মামলা করি।,

কিন্তু দীর্ঘ ৮ মাস পর থানার তদন্তকারী কর্মকর্তা বলেন, মামলার কোন অগ্রগতি করতে পারিনি। আপনি ইচ্ছা করলে পিবিআই মামলাটি হস্তান্তর করতে পারেন। বর্তমানে আবেদনটি পুলিশ হেড কোয়ার্টারে রয়েছে। গত ৮ মাসেও বিচার না পেয়ে আমি এখন হতাশ ও অসহায়। ,

সংবাদ সম্মেলনে মোহনগঞ্জ বণিক সমিতির সভাপতি মাসুদ মিয়া, হাজী মোঃ দুদু মিয়া, আলহাজ্ব গোলাম রব্বানী, শিক্ষক বিমল চন্দ্র পাল, হাবিবুর রহমান দোহা, দীপক বণিক, শ্যামল মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। উল্লেখ্য, ব্যবসায়ী নায়ায়ণ পাল মোহনগঞ্জের বসুন্ধরা মোড়ে নিজ দোকানে গত বছরের ৬ অক্টোবর রাতে দুর্বৃত্তের হাতে খুন হন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd