রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

নেত্রকোনায় গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৪৮ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণা জেলা প্রশাসনের সাথে গ্রাম আদালত কার্যক্রম এবং স্থায়ীত্বশীলকরণ পরিকল্পনা বিষয় আলোচনা ২০ জুন রোজ শনিবার নেত্রকেণা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান। নেত্রকোণার স্থানীয় সরকার উপ-পরিচালক আরিফুল ইসলাম সরদারের  সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সামছুল হক।

উপস্থিত ছিলেন,  অতিরিক্ত জেলা প্রশাসক মুন মুন জাহান লিজা,  অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জাতীয় প্রকল্প সমন্বয়ক বিভাশ চক্রবর্তি, গ্রাম আদালত এর ডিস্ট্রিক ম্যানেজার আতিকুল ইসলামসহ বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদ প্রশাসক ও ইউনিয়ন পরিষদের সচিবগণ।

সভায় গ্রাম আদালত এর কার্যক্রমের প্রচার প্রসার, এলাকার মানুষকে সম্পৃক্ত করণ ও গ্রাম আদালতের বিচার কার্যক্রমের বিষয়ে সচেতনতা তৈরি করার বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd