রাকিব মিয়া ,কলমাকান্দা প্রতিনিধি:নেত্রকোণার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের গোড়াডুবি বিল সংলগ্ন উড়ে আলী এলাকায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।২৫ জুন উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের সময় নৌকায় স্থাপিত দুইটি ড্রেজার মেশিন জব্দ করে জনসম্মুখে অকেজো করা হয়।,
এ সময় মোঃ সাহেদুল ইসলাম (পিতা: মোঃ সমর আলী), সাং- কালিহালা, কলমাকান্দা, নেত্রকোণা-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযান পরিচালনা করেন কলমাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামছুজ্জামান আসিফ। তিনি জানান, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply