বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

নেত্রকোণায় চোরাচালানসহ সীমান্ত রক্ষায় সর্বদা তৎপর ৩১ বিজিবি

রিপোর্টারের নাম:
  • আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৩৬ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ পুশ ইন, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ সীমান্ত রক্ষায় সর্বদাই তৎপর রয়েছে নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবি। নেত্রকোণা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল তৌহিদুল বারী ০১ জুলাই দুর্গাপুর উপজেলার মাধুপাড়া বিওপি ক্যাম্প পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।  এসময় তিনি জানান, আমাদের দ্বায়ীত্বপ্রাপ্ত সীমান্তবর্তী ৯২ কিলোমিটার  এলাকার দুর্বল জায়গাগুলো চিহ্নিত করে সেখানে ২৪ ঘন্টাই পেট্রোল ডিউটির ব্যবস্থা করেছি।

এছাড়াও গোয়েন্দা সংস্থা, এলাকাবাসী এবং আনসার ভিডিপির সদস্যরা আমাদেরকে সর্বাত্ত্বক সহযোগিতা করছে। আমাদের যে সার্ভাইবেল সিস্টেম রয়েছে, সীমান্ত এলাকায় সিসি ক্যামেরা, মেগা ফোন, বাশি, টর্চ লাইটের আলো জ্বালিয়ে আমাদের  উপস্থিতি জানান দিচ্ছি।

তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী  পুশ ইনের জন্য ১০/১৫ জন বাংলাবাসীকে গত কয়েক দিন ধরে পাতলাবন সীমান্তের ওপারে শীতারাম বালি স্কুলে জরো করেছে। আমাদের শক্ত অবস্থানের কারনে তাদের পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়ে তাদেরকে অন্যত্রে সরিয়ে নেয়।  মাদক চোরাচালান প্রতিরোধে সীমান্তে ৩১ বিজিবি সর্বদাই সচেষ্ট রয়েছে। গত ৬ মাসে বিজিবি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকার মালামাল জব্দ করেছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd