মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :

খালিয়াজুড়িতে পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মো: হাবিবুল্লাহ
  • আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১২৪ পঠিত

মো: হাবিবুল্লাহ , খালিয়াজুড়ি প্রতিনিধি :  নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলায় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা  ০৬ জুলাই অনুষ্ঠিত হয়েছে। খালিয়াজুড়ি উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান এর পরিচালনা উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ অলিদুজ্জামান।  জানা যায়, খালিয়াজুরী উপজেলা চত্বর হতে উক্ত দিবস উপলক্ষে একটি র‍্যালি শুরু হয়ে উপজেলা প্রেসক্লাব, থানা মোড় হয়ে খালিয়াজুড়ি কলেজ মাঠে গিয়ে পুনরায়, উপজেলা হল রুমে সামনে এসে র‍্যালিটি শেষ হয়।   প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন নেত্রকোনা ৪ (মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর (এমপি)’র প্রতিনিধি ও বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জামাতের  আমীর ও কৃষ্ণপুর আলীম মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)  মাওলানা মোঃ ইসমাইল হোসেন ও খালিয়াজুড়ি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন আহমেদ।   এসময়  বক্তব্য রাখেন খালিয়াজুড়ি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন।  উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আজিমেল কদর, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ধীরেশ চন্দ্র সরকার, খালিয়াজুড়ি উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ।

এ সময় খালিয়াজুড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,  নির্বাচন কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার, লুৎফুজ্জামান বাবর (এমপি’র ব্যাক্তিগত সহকারী জহির আহমেদ জিকু,  সোনালি ব্যাংকের ম্যানেজার ,আনসার ভিডিপি কর্মকর্তা, তথ্য সেবা কর্মকর্তা,  খালিয়াজুড়ি উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব সোহান বিন নবাব, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, পল্লী উন্নয়ন সমিতির সদস্যবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ   উপস্থিত ছিলেন।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd