শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে সাংবাদিক হত্যায় প্রত্যক্ষদর্শী দোকানদারের বক্তব্য কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী নেত্রকোনায়  বিএনএসবি চক্ষু হসপিটালের উদ্যোগে মতবিনিমিয়  সভা কলমাকান্দায় চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে সচিবের টাকা আত্মসাতের অভিযোগ  নেত্রকোনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশসন দিবস পালিত মদনে বিনামূল্যে চক্ষু সেবা সেনা সদস্য হত্যার প্রতিবাদে ধর্মপাশায় মানববন্ধন নেত্রকোনায় রেড ক্রিসেন্টের সাধারন সভা অনুষ্টিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের দাবিতে  প্রধানমন্ত্রীর কাছে নেত্রকোনায় স্মারকলিপি নেত্রকোনায় উন্মুক্ত শরীর চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বারহাট্টায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৯৮ পঠিত

বারহাট্টা প্রতিনিধি: “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার বারহাট্টায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে| কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, ঋণ বিতরণ ও গাছের চারা বিতরণ| ০৬ জুলাই  বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বারহাট্টা উপজেলা শাখার উদ্যোগে বিআরডিবি হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়|,,’

উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তারের সভাপতিত্বে ও বিআরডিবি অফিসের হিসাবরক্ষক আবু সাঈদ সুমনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ উল্লাহ পারভেজ, উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্থাপক মোঃ সবুজ মিয়া, বারহাট্টা প্রেস ক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমাদ বাবুল, সাধারন সম্পাদক আজিজুল হক ফারুক, ইউসিসি লিঃ  এর সাবেক চেয়ারম্যান শেখ ওয়ারেছ উদ্দিন, ঋণ গ্রহিতা রফিকুল ইসলাম, হাসিনা আক্তার প্রমুখ|  সভায় বক্তারা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং পল্লী অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বিআরডিবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন|,,’

টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে| এছাড়াও উক্ত আলোচনা সভায় বারহাট্টা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন| এ সময় উদ্যোক্তা ৩ জন, বীর মুক্তিযোদ্ধা ২ জন, পল্লী প্রগতি প্রকল্প ১১ জন এবং আবর্তক ২৩ জনের মধ্যে ঋণ বিতরণ করা হয়|’’

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd