সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনার দূর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নেত্রকোনায় দিনব্যাপী বিতর্ক কর্মশালা  অনুষ্ঠিত আটপাড়ায়  বজ্রপাতে  কলেজ শিক্ষার্থীর  মৃত্যু খালিয়াজুরীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পূর্বধলা প্রেসক্লাবে হত দরিদ্রদের তালিকার কথা বলে রেড ক্রিসেন্টের টাকা চাওয়ার অভিযোগ  নেত্রকোণায় পরিবেশ সংরক্ষণ ও আইন বিষয়ক সভা।। বৃক্ষরোপণ খালিয়াজুরী পাইলট স্কুল আকষ্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার কলমাকান্দায় ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন।। সড়ক অবরোধ নেত্রকোণায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু কেন্দুয়ায় দোকানে হামলা, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ

খালিয়াজুড়ি ছাত্রদলের নতুন কমিটি গঠন উপলক্ষে আনন্দ মিছিল

মো: হাবিবুল্লাহ
  • আপডেট : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ২৩০ পঠিত

মো: হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি প্রতিনিধি: নেত্রকোনা জেলার হাওর অঞ্চল খালিয়াজুড়ি উপজেলার ছাত্র দলের নতুন কমিটি গঠন ও অনুমোদন উপলক্ষে ৮ জুলাই এক  আনন্দ মিছিল শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে আনন্দ মিছিল শুরু হয়ে উপজেলা প্রেসক্লাব, থানা মোড়, খালিয়াজুড়ি কলেজ মাঠে গিয়ে পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে মিছিলটি শেষ হয়। ছাত্র দলের নতুন কমিটির সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত হৃদয় এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি  মোঃ মাসুদ রানা।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুড়ি উপজেলা  বিএনপির যুগ্ম  সাধারণ সম্পাদক  নাজমুল হক তালুকদার আরিফ। বক্তব্য রাখেন উপজেলা ছাত্র দলের নতুন কমিটির সভাপতি মোঃ মাজহারুল ইসলাম পলিন তালুকদার। উপজেলা বিএনপি নেতা আলমগীর হোসেন, জিয়া উদ্দিন জিয়া, কায়সার আহমেদ সেকুল, যুব দলনেতা এনামুল হক ছোটন, মোঃ এরশাদ মিয়া, মোঃ আব্দুল মজিদ মাষ্টার, মোঃ আব্দুল মান্নান চৌধুরী, মোঃ সাইফুল ইসলাম, ছাত্র দলের নেতা  শফিউল আলম চৌধুরী জসীম, শুভ্র জন সরকার (বাপ্পি) ও উজ্জ্বল মিয়া। এ সময় স্থানীয় এমপি লুৎফুজ্জামান বাবরের ব্যাক্তিগত সহকারী জহির আহমেদ জিকু,  বিএনপি নেতা অজিত চৌধুরী, মোঃ রিপন কবীর চৌধুরী, পরেশ দেবনাথ,  মোঃ সুজন মিয়া, মোঃ সালেহীন, মোঃ ফয়সাল আহমেদ,  মহিলা দলনেত্রী জেবুন্নাহার, ছাত্র দলের নেতা এম আর রায়হান শেখ, নাজমুল হাসান আজিম, মোঃ শিমুল মিয়া, মোঃ শাহজালাল মিয়া, মোঃ সোগাহ মিয়াসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে নতুন কমিটির সকল সদস্যকে উপজেলা বিএনপির পক্ষ থেকে ফুলের তোরা ও ক্রেষ্ট দিয়ে বরণ করা হয় ।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd