শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল খালিয়াজুড়ি ছাত্রদলের নতুন কমিটি গঠন উপলক্ষে আনন্দ মিছিল নেত্রকোণায় স্থায়ীত্বশীল স্বাস্থ্য অধিকার ফোরাম গঠন শীর্ষক কর্মশালা পূর্বধলায় নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার ঘটনার রহস্য উদঘাটন আটক- ১ বারহাট্টায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত খালিয়াজুড়িতে পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা পূর্বধলায় ইন্টারনেট ব্যবসায় বিটিআরসি’র নীতিমালা লঙ্ঘন নেত্রকোনার দূর্গাপুরে মর্টারের অবিস্ফোরিত গোলা উদ্ধার নজরুল বর্ষ উপলক্ষ্যে নেত্রকোণায় ৩ দিন ব্যাপী কর্মসূচী গৃহীত নেত্রকোনা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের জায়গা নির্ধারনের দাবিতে   মানববন্ধন

কেন্দুয়ায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৩০ পঠিত

কেন্দুয়া প্রতিনিধি:  নেত্রকোণার কেন্দুয়া উপজেলা ও পৌর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ০৯ জুলাই কেন্দুয়া পৌরশহরে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা।

উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন নবগঠিত উপজেলা ছাত্রদলের সভাপতি তৌফিকুল হক শিবলী, সাধারণ সম্পাদক আবুল হোসাইন, পৌর ছাত্রদলের সভাপতি জাকারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন হৃদয়।

গত ৫ জুলাই নেত্রকোণা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহাবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক সামছুল হুদা শামীম কেন্দুয়া উপজেলা ও পৌর ছাত্রদলের আংশিক কমিটির অনুমোদন দেয়। কমিটি ঘোষণার পর থেকেই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। আনন্দ মিছিলে উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd