বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

নেত্রকোণায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ

রিপোর্টারের নাম:
  • আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১১৯ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ  নেত্রকোনা সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে উপশী আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ ১১ জুলাই রোজ শনিবার  নেত্রকোনা সদর উপজেলা পরিষদ হল রুমে  অনুষ্ঠিত  হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের  সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার শাফিউল বারী,জেলা কৃষকদল সভাপতি সালাউদ্দিন খান মিল্কীসহ উপকারভোগী কৃষকগন ।  এসময় নেত্রকোনা-২ আসনের  সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক তার বক্তব্যে বলেন, কৃষকের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করা এবং দেশের খাদ্য নিরাপত্তা জোরদারে সরকারের এ ধরনের কৃষিবান্ধব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কৃষকদের পাশে থেকে তাদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন  তিনি। কৃষি অফিস সূত্র জানায়, নেত্রকোণা সদর উপজেলার  ৩ হাজার ৩০০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এ প্রণোদনার আওতায় আনা হয়েছে। প্রতিজন কৃষক ৫ কেজি বীজ ও ১০ কেজি সার পাচ্ছেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd