বিশেষ প্রতিনিধি : নেত্রকোনা সদর উপজেলার বাংলা বাজার এলাকায় ১৪ জুলাই মাদক বিরুধী অভিযান চালিয়ে প্রাইভেটকারে করে মাদক পাচারকালে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করলে ১ হাজার ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় প্রাইভেটকারটি জব্দ করার পাশাপাশি মাদক বিক্রির নগদ ২২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার ঠাকরাকোনা ইউনিয়নের নওয়ানগর এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মো. সাখাওয়াত হোসেন সজিব (৩৯), নেত্রকোনা পৌরসভার মোক্তারপাড়া (মসজিদ কোয়ার্টার) এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে মো. সাইফুল ইসলাম ওরফে লিয়ন (৩৭), পশ্চিম মালনী এলাকার মৃত আল আমিন চৌধুরীর ছেলে মো. আল রিফাত চৌধুরী জয় (২২) এবং একই এলাকার মো. আব্দুল্লাহ আল মামুনের ছেলে মাহমুদুল হাসান রাফি (২২)।
এ ঘটনায় ডিএনসির পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন।
Leave a Reply