শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

কেন্দুয়ায় রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪৩ পঠিত

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ার ঐতিহ্যবাহী নওপাড়া দনাচাপুর কালিমন্দির প্রাঙ্গনে সনাতন ধর্মালম্বীদের শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই রথযাত্রার উদ্বোধন করেন নেত্রকোণা- ৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। এর আগে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল সরকারের সঞ্চালনায় আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

আয়োজক সনাতন সারথী সংঘের সভাপতি টুটন ধরের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র ভদ্র,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু, সিনিয়র সহ-সভাপতি হাবীবুর রহমান মুসলেম,নওপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড,সারোয়ার জাহান কাউসার,পৌর বিনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও পুজা উদযাপন ফ্রন্ট,সনাতন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ । পরে জগন্নাথ দেবের রথ টেনে প্রায় সাড়ে ছয় কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে কেন্দুয়া সদর আরামবাগ রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গন এনে রাখা হয়। এখানে প্রতিদিন ধর্মীয় কার্যাদি শেষে ৯দিন পর আবার নওপাড়ার দনাচাপুর কালিবাড়ি মন্দির প্রাঙ্গনে থিতু হবে রথ।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd