মো: হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি প্রতিনিধি: নেত্রকোনা জেলার হাওর অঞ্চল খালিয়াজুড়ি উপজেলায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খালিয়াজুড়ি উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন এর পরিচালনায় ১৬ জুলাই উপজেলা হলরুমে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুড়ি উপজেলা জামাতের আমীর মাওলানা মোঃ ইসমাইল হোসেন, ও উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক তালুকদার আরিফ। বক্তব্য রাখেন খালিয়াজুড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খালিয়াজুরী উপজেলা শাখার সদস্য বীর মুক্তিযোদ্ধা শম্ভু বর্মন, উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ এনামুল হক ছোটন, কৃষক দলনেতা দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক দীপংকর দত্ত রায়, মোঃ আজমান মিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী প্রিয়াঙ্কা আক্তার, ইসলামি আন্দোলনের নেতা মোঃ মোস্তাকিম বিল্লাহ, খালিয়াজুড়ি উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র নেতা রেজাউল করিম, বিএনপি নেতা গোলাম কিবরিয়া বকুল, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতি ভুষণ দাস, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সাকিল সারোয়ার, নির্বাচন কর্মকর্তা মোঃ আলিউল ইসলাম, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ধীরেশ চন্দ্র সরকার, আনসার ভিডিপির কর্মকর্তা, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
Leave a Reply