রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জ হাসপাতালে ১৫ আগস্টের আয়োজন তদন্ত শুরু মোহনগঞ্জে লুট হওয়া   বাঁধের সিসি ব্লক ৮০ ভাগ উদ্ধার নেত্রকোনায়  জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট  উদ্বোধন কেন্দুয়ায় রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন ক্লাস ।। ১১১  শিক্ষার্থী সংবর্ধিত মোহনগঞ্জ পাবলিক হাই স্কুলে      এডহক কমিটির সভাপতি বরণ মোহনগঞ্জে চিকাডুবি হাওরে বাঁধের সিসি ব্লক লুট।। ফেরত শুরু খালিয়াজুরীতে  বিএনপির প্রতিষ্টা বার্ষিকী পালিত মোহনগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন উদ্বোধন নেত্রকোনায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কলমাকান্দায় গাছ উপড়ে ফেলার মামলায়  গ্রেপ্তার-৩

নেত্রকোণায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন

রিপোর্টারের নাম:
  • আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৫৮ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে নেত্রকোণার কুড়পারে ক্যাশলেস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৯ জুলাই নেত্রকোণা শহরের কুড়পার এলাকায় পূবালী ব্যাংক পিএলসি, নেত্রকোণা শাখার উদ্যেগে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি পূবালী ব্যাংক পিএলসির ময়মনসিংহ অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন মিয়া।

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অনুষ্টানস্থলে এসে শেষ হয়। অনুষ্টানে সভাপতিত্ব করেন মোঃ আমিনুর রহমান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক, পূবালী ব্যাংক পিএলসি, নেত্রকোণা শাখা। উপস্থিত ছিলেন ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যস্থাপক প্রতিমা রানী বনিক ও এসপিও দীপক কুমার খাসনবিশ ও বিভিন্ন প্রতিষ্টানের মালিক, গ্রাহক, মিডিয়া কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পূবালী ব্যাংক পিএলসি ময়মনসিংহ অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন মিয়া বলেন, গ্রাহকদের সহজ, নিরাপদ ও দ্রুত সেবা নিশ্চিত করতে পূবালী ব্যাংক ক্যাশলেস লেনদেনের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার প্রসারের ফলে সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হচ্ছে। মোঃ আমিনুর রহমান তার বক্তব্যে ক্যাশেলেস বাংলাদেশ গড়ে তুলতে তিনি সকল গ্রাহকের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd