সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনার দূর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নেত্রকোনায় দিনব্যাপী বিতর্ক কর্মশালা  অনুষ্ঠিত আটপাড়ায়  বজ্রপাতে  কলেজ শিক্ষার্থীর  মৃত্যু খালিয়াজুরীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পূর্বধলা প্রেসক্লাবে হত দরিদ্রদের তালিকার কথা বলে রেড ক্রিসেন্টের টাকা চাওয়ার অভিযোগ  নেত্রকোণায় পরিবেশ সংরক্ষণ ও আইন বিষয়ক সভা।। বৃক্ষরোপণ খালিয়াজুরী পাইলট স্কুল আকষ্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার কলমাকান্দায় ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন।। সড়ক অবরোধ নেত্রকোণায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু কেন্দুয়ায় দোকানে হামলা, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ

মোহনগঞ্জের পাইলট  স্কুলের  এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৮২ পঠিত

 

 

 

মোঃ কামরুল ইসলাম রতন ,মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ৪ সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি কে অনুমোদন করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ। ,

৫ আগস্ট  শিক্ষা বোর্ডের বিদ্যালয় শাখা থেকে জারি করা এক আদেশে এ কমিটির অনুমোদন দেয়া হয়। বোর্ডের প্রণীত প্রবিধানমালা অনুযায়ী গঠিত এ কমিটি সর্বোচ্চ ৬ মাস অথবা নিয়মিত ম্যানেজিং কমিটি গঠিত হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করবে।,

অনুমোদিত কমিটিতে বোর্ড মনোনীত সভাপতি হিসেবে রয়েছেন জাহাঙ্গীর আলম ভিপি। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন মো. রফিকুল আমিন ভূঞা, অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন মো. সুমন মিয়া এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

শিক্ষা বোর্ডের আদেশে উল্লেখ করা হয়েছে, এডহক কমিটি বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে। তবে এ কমিটি কোনো শিক্ষক বা কর্মচারী নিয়োগসহ নিয়োগসংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে পারবে না। ,

নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের মাধ্যমে বিদ্যালয়ের পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হবে। জাহাঙ্গীর আলম ভিপি  জানান , তিনি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। স্কুলের মান উন্নয়নে প্রচেষ্টা অব্যাহত থাকবে । তিনি অভিভাবক সহ শিক্ষক-শিক্ষিকার সহযোগিতা কামনা করেছেন । জাহাঙ্গীর আলম ভিপি মোহনগঞ্জ পৌর বিএনপির সভাপতি বটে ।

 

 

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd