বিশেষ প্রতিনিধিঃ যারা গত ১৭ বছর হাতে হাত রেখে জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যুর মুখে দাঁড়িয়ে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াই করছে তাদের মূল্যায়ন করছে বিএনপি। নেত্রকোণায় সফরে এসে এই মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এবং বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এটিএম আব্দুল বারী ড্যানী।
০৭ আগস্ট সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিএনপিতে কোন দূর্ণীতিবাজের স্থান নেই।আপনারা আমার কোন কর্মী ভুল করলেও তার বিরুদ্ধে লিখবেন। বিএনপি স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করে। ড্যানী নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নেত্রকোনা জেলা ইউনিটের সদস্য সচিব, খালিয়াজুরী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদারের সহধর্মিণীর জানাজার নামাজে অংশগ্রহণ করেন।
পরে তিনি মদনপুর শাহ সুলতান কমর উদ্দিন রুমী (রহ.) মাজার শরীফ জিয়ারত করেন এবং নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মরহুম ওয়ারেস উদ্দিন ফারাসের কবর জিয়ারত করে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পরবর্তীতে তিনি নিজ গ্রামে গিয়ে বাবা ও মায়েরর কবর জিয়ারত করেন। সবশেষে তিনি বারহাট্টা উপজেলার বাউসি ইউনিয়নের হারুলিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃক শুভেচ্ছা ও অভিনন্দন অনুষ্ঠানে যোগদান করেন। এসময় বিএনপি ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply