সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
অনন্য ব্যক্তিত্ব অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক এমপি মোহনগঞ্জে মাটি কেটে খাল ভরাট।। সরকারি নির্দেশে অপসারণ শুরু বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ড্যানী’র শাহ্ সুলতান (রহ.)  মাজার ও মা-বাবার কবর জিয়ারত কেন্দুয়ায় যুবলীগ নেতার লাইসেন্সে বিএডিসির সার-বীজ বিক্রির অভিযোগ মোহনগঞ্জের পাইলট  স্কুলের  এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি পূর্বধলায় রুক্কু মিয়াকে হত্যা চেষ্টার আসামীদের গ্রেফতারের দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল আবশ্যক নেত্রকোনার  দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক -২ কেন্দুয়ায় ফাইভ ব্রাদার্স সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্স কর্মকর্তা ডা. মোমেনুল এর অকাল মৃত্যু

মোহনগঞ্জে মাটি কেটে খাল ভরাট।। সরকারি নির্দেশে অপসারণ শুরু

কামরুল ইসলাম রতন
  • আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১১০ পঠিত

মোহনগঞ্জ প্রতিনিধিঃ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ৩নং তেতুলিয়া ইউনিয়নের তেতুলিয়া খাল দখল মুক্ত করার কাজ শুরু হয়েছে। জানা গেছে, গত শুকনো মৌসুমে ওই খাল মাটি কেটে ভরাট করে দখল করা হয়। খালের উপর থাকা ব্রীজের সমান সমান উচ্চতায় মাটি ফেলা হয়। করা হয় পাকাপোক্ত দখল।

বিষয়টি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদেরের নজরে আসে। পরে তিনি সেই মাটি অপসারণ করে খাল দখলমুক্ত করার নির্দেশ দেন। এরপর প্রায় দুই মাস কেটে গেলে ভরাট করা মাটি অপসারণের কাজ শুরু করা হয়। জানা গেছে, তেতুলিয়া গ্রামের বাসিন্দা সুমন মিয়ার স্ত্রী দিলরুবা ওই মাটি ভরাট করে খাল দখল করেন।

শনিবার সরেজমিন পরিদর্শনকালে দিলরুবা জানান, এটা সরকারি জায়গা, আমি সেটা বুঝি নাই। স্থানীয় ভূমি অফিসও মাটি ভরাট কাজের সময় আমাকে নিষেধ করে নাই। আমাদের জায়গা জমি নাই। তাই এখানে মাটি কেটে ভরাট করি। দিলরুবা বলেন, এটা খাল নয়, এটা কান্দা।

মোহনগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদেরের নজরে এলে তিনি দু’মাস আগে ভরাটকৃত মাটি অপসারণের নির্দেশ দেন। সেই নির্দেশের প্রেক্ষিতে দিলরুবা এখন ভরাটকৃত মাটি অপসারণ করছেন। ভূমি অফিস সূত্রে জানা গেছে, এটা খাস জমি।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd