মো: হাবিবুল্লাহ, খালিয়াজুরী প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বৃক্ষরোপন, পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ আগষ্ট খালিয়াজুড়ি উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে উক্ত কর্মসূচি পালন করা হয়।
খালিয়াজুড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রায়কুল হোসেন পাঠান আবিরের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ফাহিম হোসেন সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল আলম শাহীন।
বক্তব্য রাখেন মেন্দিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এরশাদ মিয়া, খালিয়াজুরী উপজেলা ছাত্রদলের সভাপতি মাজহারুল হক পলিন। এ সময় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সালমান ফারসি, ইসরাফিল হোসেন, রুবেল তালুকদার, আলাউদ্দিন, সদস্য কিরণ হোসেন, গাজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব পারভেছ,সদস্য আর এস রুবেল এবং অঙ্গ সংগঠন ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply