বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
খালিয়াজুরীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পূর্বধলা প্রেসক্লাবে হত দরিদ্রদের তালিকার কথা বলে রেড ক্রিসেন্টের টাকা চাওয়ার অভিযোগ  নেত্রকোণায় পরিবেশ সংরক্ষণ ও আইন বিষয়ক সভা।। বৃক্ষরোপণ খালিয়াজুরী পাইলট স্কুল আকষ্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার কলমাকান্দায় ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন।। সড়ক অবরোধ নেত্রকোণায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু কেন্দুয়ায় দোকানে হামলা, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ সভাপতিকে বরণ করল মোহনগঞ্জ পাইলট স্কুলের শিক্ষার্থীরা নেত্রকোনায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এর মতবিনিময় সভা অনন্য ব্যক্তিত্ব অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক এমপি

পূর্বধলা প্রেসক্লাবে হত দরিদ্রদের তালিকার কথা বলে রেড ক্রিসেন্টের টাকা চাওয়ার অভিযোগ 

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২৮ পঠিত

পূর্বধলা প্রতিনিধি:নেত্রকোনার পূর্বধলায় রেড ক্রিসেন্টের বাংলাদেশ হত দরিদ্র পরিবারের মাঝে  সহায়তা ও উপহার প্রদানকে কেন্দ্র করে বিকাশে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে । সামাজিক যোগাযোগমাধ্যম ‘পূর্বধলা মেসেঞ্জার’ পেজে এ সংক্রান্ত নোটিশ প্রচার করে প্রতি সাংবাদিক ৫ জনকরে তালিকা প্রদান করতে পারবেন। পরে কয়েকজন সাংবাদিকের কাছে বিকাশের মাধ্যমে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে,রেডক্রিসেন্ট পরিচয়ে হুমায়ূন কবির নামে একজন ব্যক্তি ০১৭৮০৪৬৬৮৪০ এই মোবাইল নাম্বারে সংশ্লিষ্ট সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করে ০১৮২৯৫৮৭৫৬১ নম্বর দেন এবং জানান, ঐ নম্বরে যোগাযোগ করে আঞ্চলিক কর্মকর্তা আবু ইউসুফের সঙ্গে কথা বলতে হবে। পরে সাংবাদিকরা নম্বরটিতে যোগাযোগ করলে বিকাশের মাধ্যমে টাকা চেয়েছেন। বিষয়টি নিয়ে সাংবাদিকদের মধ্যে সন্দেহ তৈরি হলে দেয়া নম্বর ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় নিয়ে খোঁজ নেয়া শুরু করেন।

স্থানীয় সাংবাদিকদের প্রশ্ন, রেড ক্রিসেন্টের কোনো মানবিক সহায়তা কর্মসূচির জন্য সাংবাদিকদের কাছ থেকে ব্যক্তিগতভাবে বিকাশে টাকা নেয়ার নিয়ম আছে কি না। যদি টাকা নেয়া হয়ে থাকে, তাহলে সেই অর্থ কোন খাতে, কার নির্দেশে এবং কোথায় জমা হয়েছে—তা স্পষ্ট করা প্রয়োজন। এমন প্রশ্নে পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জায়জুল ইসলাম বলেন, প্রথমে বিষয়টি বুঝা যায়নি এরা প্রতারক চক্র এখন বিষয়টি পরিস্কার হয়েছে এরা প্রতারক চক্র। জেলা রেডক্রিসেন্ট অফিসে যোগাযোগ করে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা বলেছি। 

এ ঘটনায় হুমায়ূন কবির, আঞ্চলিক কর্মকর্তা হিসেবে আবু ইউসুফের সাথে যোগাযোগ করলে ফোন ধরেন নি । পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার বলেন, রেড ক্রিসেন্টের কর্তৃপক্ষের কাছে জানতে পারি—দরিদ্রদের টাকা  বা উপহার সামগ্রী দেয়ার খবরটি তাদের অনুমোদিত  না এবং সাংবাদিকদের কাছ থেকে বিকাশে টাকা বা তালিকা চাওয়া হয়নি। এ বিষয় টি আমরা অবগত নই।

স্থানীয় সাংবাদিকদের দাবি, মানবিক সহায়তার মতো গুরুত্বপূর্ণ কর্মসূচির নামে যাতে কোনো ধরনের আর্থিক অনিয়ম বা প্রতারণার সুযোগ তৈরি না হয়, সে জন্য বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা প্রকাশ করা হোক। এবং অতি দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হোক।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd