শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আটপাড়ায়  বজ্রপাতে  কলেজ শিক্ষার্থীর  মৃত্যু খালিয়াজুরীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পূর্বধলা প্রেসক্লাবে হত দরিদ্রদের তালিকার কথা বলে রেড ক্রিসেন্টের টাকা চাওয়ার অভিযোগ  নেত্রকোণায় পরিবেশ সংরক্ষণ ও আইন বিষয়ক সভা।। বৃক্ষরোপণ খালিয়াজুরী পাইলট স্কুল আকষ্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার কলমাকান্দায় ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন।। সড়ক অবরোধ নেত্রকোণায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু কেন্দুয়ায় দোকানে হামলা, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ সভাপতিকে বরণ করল মোহনগঞ্জ পাইলট স্কুলের শিক্ষার্থীরা নেত্রকোনায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এর মতবিনিময় সভা

আটপাড়ায়  বজ্রপাতে  কলেজ শিক্ষার্থীর  মৃত্যু

রিপোর্টারের নাম:
  • আপডেট : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৫১ পঠিত

 

 

 বিশেষ প্রতিনিধি ঃনেত্রকোনার আটপাড়া উপজেলায়  গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আল মামুন (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর  ২১ আগস্ট  রোজ শুক্রবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার লুনেশ্বর ইউনিয়নের মল্লিক নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত আল মামুন মল্লিক নগর গ্রামের বাসিন্দা আল আমিনের ছেলে। সে সদ্য সমাপ্ত এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ছিল।,

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়  মামুন পরিবারের গবাদিপশুর যত্ন ও দেখাশোনা করে আসছিল। শুক্রবার সকাল থেকেই এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই মামুন বাড়ির অদূরে গরুর জন্য ঘাস কাটতে যায়। হঠাৎ করে তার উপর তীব্র বজ্রপাত হলে সে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে এবং প্রাণ হারায়।,

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. জোবায়দুল ইসলাম জানান, বজ্রপাতে শিক্ষার্থী মৃত্যুর  ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা  হয়েছে।,

এদিকে, নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, বজ্রপাতে নিহত শিক্ষার্থীর দাফন-কাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পরিবারের কাছে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd