বিশেষ প্রতিনিধি ঃনেত্রকোনার আটপাড়া উপজেলায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আল মামুন (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর ২১ আগস্ট রোজ শুক্রবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার লুনেশ্বর ইউনিয়নের মল্লিক নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত আল মামুন মল্লিক নগর গ্রামের বাসিন্দা আল আমিনের ছেলে। সে সদ্য সমাপ্ত এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ছিল।,
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায় মামুন পরিবারের গবাদিপশুর যত্ন ও দেখাশোনা করে আসছিল। শুক্রবার সকাল থেকেই এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই মামুন বাড়ির অদূরে গরুর জন্য ঘাস কাটতে যায়। হঠাৎ করে তার উপর তীব্র বজ্রপাত হলে সে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে এবং প্রাণ হারায়।,
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জোবায়দুল ইসলাম জানান, বজ্রপাতে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।,
এদিকে, নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, বজ্রপাতে নিহত শিক্ষার্থীর দাফন-কাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পরিবারের কাছে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন।
Leave a Reply