মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
খালিয়াজুরী মডেল পাইলট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মোহনগঞ্জ হাসপাতালে পানি ও কেক বিতরণ ।। নানা জল্পনা কল্পনা কেন্দুয়ায় পরিচ্ছন্নতা অভিযানে এমপি হিলালী খালিয়াজুরীতে   সাংবাদিকদের বাঁধা প্রদান করলেন সহকারী শিক্ষক ঝুটন  কলমাকান্দায় কৃষি প্রযুক্তি মেলা   উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার   নেত্রকোনার দূর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নেত্রকোনায় দিনব্যাপী বিতর্ক কর্মশালা  অনুষ্ঠিত আটপাড়ায়  বজ্রপাতে  কলেজ শিক্ষার্থীর  মৃত্যু খালিয়াজুরীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পূর্বধলা প্রেসক্লাবে হত দরিদ্রদের তালিকার কথা বলে রেড ক্রিসেন্টের টাকা চাওয়ার অভিযোগ 

মোহনগঞ্জ হাসপাতালে পানি ও কেক বিতরণ ।। নানা জল্পনা কল্পনা

দিলওয়ার খান
  • আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৫ পঠিত

দিলওয়ার খান, নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ আগস্ট উপলক্ষে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে পানির বোতল ও কেক বিতরণকে কেন্দ্র করে আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। সরকারি হাসপাতাল প্রাঙ্গণে এ ধরনের আয়োজন কার উদ্যোগে এবং কীভাবে করা হয়েছে তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। জানা যায়, ১৫ আগস্ট জেলার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের মাঝে পানির বোতল ও টিফিন কেক বিতরণ করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা. অলক কান্তি তালুকদারের নির্দেশনায় এ কার্যক্রম হয়েছে বলে জানা গেলেও আয়োজনটির প্রকৃত উদ্যোক্তা বা অর্থের উৎস সম্পর্কে চলছে জল্পনা কলপনা। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলক কান্তি তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ১৫ আগস্ট হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে বিস্কুট ও পানি বিতরণ করা হয়েছে বলে তিনি জানেন। তবে এ আয়োজন কারা করেছে, তা তাঁর জানা নেই।

এলাকার কে বা কারা এ আয়োজন করেছে, সে বিষয়েও তিনি নিশ্চিতভাবে বলতে পারেননি। ডা. অলক আরও জানান, হাসপাতালের আউটসোর্সিং কর্মচারী আকরাম হোসেনকে কর্মরত অবস্থান থেকে বের করে দেয়া হয়েছে। তবে এর সঙ্গে ১৫ আগস্টের আয়োজনের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে তিনি কোনো স্পষ্ট বক্তব্য দেননি।

অপর দিকে, বিশেষ সূত্রে জানা  যায়, ডা. অলক কান্তি তালুকদার সংশ্লিষ্ট একটি সংগঠনের আজীবন সদস্য। তবে ১৫ আগস্টের ঐ আয়োজনের সঙ্গে তাঁর ব্যক্তিগত বা সাংগঠনিক সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। নেত্রকোণার সিভিল সার্জন ডা. গোলাম মাওলা জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সরকারি হাসপাতালটির ভিতরে ১৫ আগস্ট উপলক্ষে রোগীদের মধ্যে খাবার ও পানীয় বিতরণের আয়োজনের উদ্যোক্তা, অনুমোদন এবং অর্থের উৎস নিয়ে স্পষ্টতা না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে চলছে নানা আলোচনা  সমালোচনা। উৎসুক জনতার  প্রত্যাশা, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা ও আয়োজনের সঙ্গে জড়িতদের বিষয়ে স্পষ্ট তথ্য বেরিয়ে আসবে। তবে ১৫ আগস্টের এ আয়োজনটি সরকারি অর্থে, ব্যক্তিগত অর্থে নাকি কোনো সংগঠনের উদ্যোগে করা হয়েছে—এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এখনও কোন তথ্য পাওয়া যায়নি।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd