মোহাম্মদ হাবিবুল্লাহ। খালিয়াজুড়ি প্রতিনিধি । নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আজিমেল কদরকে বিদায় সংবর্ধনা জানালেন অত্র উপজেলার শিক্ষক ও কর্মচারীগণ। খালিয়াজুরী উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আজিমেল কদর বিগত ২৭ শে আগষ্ট তার সরকারি কর্ম জীবনের শেষ দিন হিসাবে খালিয়াজুরী শিক্ষা অফিসে অফিস সমাপ্তি করেন এবং এরই ধারাবাহিকতা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আবু রায়হান কে দায়িত্ব দেওয়া হবে বলে অফিস সূত্রে জানা যায়। ,
খালিয়াজুরী উপজেলার সহকারী শিক্ষা অফিসার মোঃ আবু রায়হান এর পরিচালনা ও উপজেলা শিক্ষা অফিসার এর সভাপতিত্বে ২৭ শে আগষ্ট বিকেলে উপজেলা হল রোমে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ বর্মণ, মোঃ হুমায়ুন কবির চৌধুরী, মোঃ বদরুজ্জামান, মোঃ গোলাম মৌলা, মোঃ সাজেদুল হক, হিমাংশু সরকার, জহরলাল দেব রায়, দীপালি রাণী তালুকদার, ও কর্মচারী মোঃ সুমন মিয়া।,
স্বরচিত বিদায়ী কবিতা আবৃত্তি করেন প্রধান শিক্ষক কৃষ্ণধন সরকার। এ সময় প্রধান শিক্ষক মোঃ মাসুদ গণি, তপন কান্তি সরকার, দীলিপ চন্দ্র সরকার সহ শতাধিক শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন। পরিশেষে বিদায়ী সংবর্ধনার উপহার স্বরুপ পবিত্র কোরআন শরীফ, জায়নামাজ, টুপি, আতর,তজবীহ, পাঞ্জাবি পাজামা, ক্রেষ্টসহ বিভিন্ন রকম সামগ্রী প্রদান করেন।
Leave a Reply