সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

কলমাকান্দায় গাছ উপড়ে ফেলার মামলায়  গ্রেপ্তার-৩

রাকিব মিয়া
  • আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৮ পঠিত

রাকিব মিয়া, কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায়  সড়কের পাশে লাগানো গাছ উপড়ে ফেলার অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

এ মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বাউসাম গ্রামের মৃত শামছুল হকের ছেলে তোফাজ্জল হোসেন (৪৮), একই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে, ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সদস্য হযরত আলী (৫২) এবং বামনগাঁও গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে মো. ইন্নছ আলী (৭২)।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশনার পরিপ্রেক্ষিতে আইনি কার্যক্রম শুরু হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট রাতে কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের হীরাকান্দা এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হন। পরে তাঁরা মিছিল বের করে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে গুতুরা বাজার এলাকার বিদ্যুৎ উপকেন্দ্রে হামলার পরিকল্পনা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা ওই পরিকল্পনা থেকে সরে যান।  এরপর কলমাকান্দা বাজারের দিকে যাওয়ার পথে বাবনী এলাকায় সড়কের পাশে লাগানো অনেক  চারা গাছ উপড়ে ফেলার ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। জানা গেছে, গাছগুলো প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দিকনির্দেশনায় কলমাকান্দা উপজেলা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে রোপণ করা হয়েছিল।

গাছ উপড়ে ফেলার ঘটনায় ২৯ আগস্ট কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান বাদী হয়ে মামলা দায়ের করেন। ৩০ আগস্ট মামলাটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড ভূক্ত হয়। স্থানীয় বিএনপি সূত্র জানায়, গত ২৮ আগস্ট ডেপুটি স্পিকার কায়সার কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন। গাছ উপড়ে ফেলার প্রায় ৪৮ ঘণ্টা পরও আইনগত ব্যবস্থা না নেওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। কলমাকান্দা থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তারকৃত ৩ জনকে আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd