মোহাম্মদ হাবিবুল্লাহ খালিয়াজুড়ি প্রতিনিধি । নেত্রকোনার খালিয়াজুরীতে জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ১ সেপ্টেম্বর খালিয়াজুরী উপজেলা বিএনপি’র আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।,
খালিয়াজুরী নতুন বাজার হতে বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে, খালিয়াজুরী কলেজ, থানা মোড়, প্রেসক্লাবের মোড়,হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্ত্বরে র্যালিটি শেষ হয় এবং সমাবেশ অনুষ্ঠিত হয়।,
এসময় প্রধান অতিথি নেত্রকোনা -৪ (মদন,মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর, তার বক্তব্যের মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের সাংগঠনিক কার্যক্রম এবং দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায়,নিজ দলের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।,
উপজেলা বিএনপি’র সভাপতি মো:আব্দুর রউফ স্বাধীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাহাবুবুর রহমান তালুকদার কেষ্ট এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিএনপি নেতা ইদ্রিস আলী মোল্লা, মোঃ মাসুদ রানা, তরিকুজ্জামান তরু, নাজমুল হক তালুকদার আরিফ, এ সময় বিএনপি নেতা আলী হাসান চৌধুরী পিন্টু, মোঃ আলমগীর হোসেন, মোঃ ফুল মিয়া, এরশাদুল আলম শাহীন, জিয়া উদ্দিন জিয়া, কায়সার আহমেদ সেকুল, যুবদল নেতা এনামুল হক ছোটন, পলাশ, কৃষক দলের নেতা দেলোয়ার হোসেন, পান্ডব সরকার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফাহিম হোসেন সুমন, ছাত্র দলের নেতা মাজহারুল হক পলিন, ইয়াসির আরাফাত হৃদয়, ও বিএনপি নেতা মোঃ আব্দুল মান্নান চৌধুরী, এরশাদুর রহমান, শহীদুল ইসলাম, রিয়াজ উদ্দিন তালুকদার সুখন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন
Leave a Reply