শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

খালিয়াজুরীতে ২ পক্ষের সংঘর্ষ আহত -২৮, নিহত-১

মো: হাবিবুল্লাহ
  • আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ পঠিত

 

 

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী  প্রতিনিধি । নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের রানীচাপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে ও প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন নিয়ে ২ পক্ষের মধ্যে ২ দফা সংঘর্ষে  উভয় পক্ষের অন্তত ২৮ জন আহত হয়েছেন। গুরুতর আহত  ৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, পাঠানো হয়।,

গুরুতর আহত  ৪ জনের মধ্যে রাণীচাপুর গ্রামের মোঃ নূরুল হকের ছেলে মোঃ  শাহ আলমগীর (২৩) নামের এক যুবককে উন্নত চিকিৎসার জন্য সিটি কেয়ার হাসপাতাল, কুর্মিটোলা, ঢাকায় পাঠানো হলে,১৮ সেপ্টেম্বর  চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে তাঁর প্রতিবেশী মোহাম্মদ সানোয়ার হোসেন ও স্বজনেরা জানিয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর  রানীচাপুর গ্রামে ২ পক্ষের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ হয়। এরই জের ধরে ১৭ সেপ্টেম্বর  আবারও ২ পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।,

থেমে থেমে পাল্টাপাল্টি সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৮ জন আহত হন। আহতদের মধ্যে অনেকে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সংঘর্ষে জড়িত ২ পক্ষের একটির সঙ্গে চাকুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমান এবং অপর পক্ষের সঙ্গে শ্রমিকদলের চাকুয়া ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক লিগেল মিয়ার অনুসারীরা রয়েছেন বলে স্থানীয়দের দাবি।,

লিগেল মিয়ার বাবা জালাল মিয়া উপজেলা কৃষকদলের সদস্য বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।খালিয়াজুরী উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বলেন, লিগেল মিয়া চাকুয়া ইউনিয়ন শ্রমিকদলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক।ঘটনার খবর পেয়ে খালিয়াজুরী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় দুই পক্ষই থানায় পৃথক পৃথক  অভিযোগ দিয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসিরুদ্দিন বলেন, ‘ঘটনা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। সঠিক বিষয়টি এখনো পুরোপুরি জানা যায়নি। ২ পক্ষই থানায় অভিযোগ দেয়ার পর রাতেই ২টি মামলা নথি ভুক্ত হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd