শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

নেত্রকোনায়  নগদ উদ্যোক্তাদের মানি লন্ডারিং ও অনলাইন জুয়া প্রতিরোধে  প্রশিক্ষণ

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ পঠিত

 

 

ইকবাল হাসান .বিশেষ  প্রতিনিধিঃ নেত্রকোনা সদরে নগদ-এর পরিবেশক মেসার্স এম আর কনস্ট্রাকশন-এর আওতাধীন নগদ উদ্যোক্তাদের নিয়ে মানি লন্ডারিং, অনলাইন জুয়া, প্রতারণা ও অবৈধ লেনদেন প্রতিরোধে সচেতনতামূলক প্রশিক্ষণ ও নির্দেশনা প্রদান করা হয়েছে।,

২৩ সেপ্টেম্বর আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে উদ্যোক্তাদের নিরাপদ ও নিয়মতান্ত্রিকভাবে নগদ সেবা পরিচালনা, গ্রাহকসেবা নিশ্চিতকরণ এবং সন্দেহজনক লেনদেন প্রতিরোধে করণীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।প্রশিক্ষণে বিশেষভাবে অনলাইন জুয়া, প্রতারণা, অবৈধ লেনদেন ও মানি লন্ডারিং প্রতিরোধে উদ্যোক্তাদের দায়িত্ব ও করণীয় বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। কোনো উদ্যোক্তার ওয়ালেট ব্যবহার করে যাতে অনলাইন জুয়া, প্রতারণামূলক কর্মকাণ্ড, সন্দেহজনক লেনদেন কিংবা অবৈধ অর্থ স্থানান্তরের সুযোগ তৈরি না হয়, সে বিষয়ে উদ্যোক্তাদের সতর্ক করা হয়।,

এ সময় উদ্যোক্তাদের নিজস্ব ওয়ালেট অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবহারের জন্য না দেয়া, গ্রাহকের পরিচয় ও লেনদেনের তথ্য যথাযথভাবে যাচাই করা এবং অস্বাভাবিক বা সন্দেহজনক লেনদেন পরিলক্ষিত হলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশনা দেয়া হয়। প্রশিক্ষণে আরও জানানো হয়, অনলাইন জুয়া, প্রতারণা ও মানি লন্ডারিংয়ের মতো কর্মকাণ্ডে কোনো উদ্যোক্তার ওয়ালেট ব্যবহৃত হলে তা প্রতিষ্ঠানের নীতিমালা ও প্রচলিত আইন অনুযায়ী গুরুতর বিষয় হিসেবে বিবেচিত হতে পারে।,

তাই নিজ নিজ ওয়ালেটের নিরাপত্তা ও ব্যবহার সম্পর্কে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য উদ্যোক্তাদের আহ্বান জানানো হয়।প্রশিক্ষণে উদ্যোক্তাদের গ্রাহকদের সঙ্গে দায়িত্বশীল আচরণ, সঠিক তথ্য প্রদান এবং নগদ-এর নির্ধারিত নিয়মনীতি অনুসরণ করে লেনদেন পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রশিক্ষণ শেষে উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং নিরাপদ ও দায়িত্বশীল ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে নিয়মিতভাবে সচেতন থাকার আহ্বান জানানো হয়।,

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদ-এর পরিবেশক মেসার্স এম আর কনস্ট্রাকশন-এর স্বত্বাধিকারী মুখলেসুর রহমান, নগদ-এর রিজিওনাল সেলস ম্যানেজার  এ.এস.এম. মোহাইমিনুল ইসলাম, এরিয়া ম্যানেজার সামসু মিয়া, টেরিটোরি ম্যানেজার মোঃ রেজাউল আফসার এবং মেসার্স এম আর কনস্ট্রাকশন-এর আওতাধীন নগদ উদ্যোক্তারা।

 

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd