কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত বাংলাদেশ পুলিশের সদস্য কামরুল ইসলাম রাকিব ৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মৃত্যুর কাছে।২৪ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।,
এর আগে মঙ্গলবার দুপুরে কেন্দুয়া-নান্দাইল সড়কের রায়পুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় পতিত হন। তাকে মারাত্নক আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সবশেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করা হয়।,
নিহত রাকিবের বাড়ি কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের ছবিলা গ্রামে। তার বাবা এ কে এম আনিছুর রহমান অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা। বর্তমানে রাকিব কেন্দুয়া পৌরসভার শান্তিনগর এলাকায় বসবাস করতেন। তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন এবং তার কর্মস্থল ছিল কিশোরগঞ্জ।
Leave a Reply