শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পূর্বধলায় বাক ও শ্রবণপ্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামি রবিন গ্রেপ্তার কলমাকান্দায় ৬০ বোতল ভারতীয় মদ জব্দ    করেছে  বিজিবি নেত্রকোনায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে  সমন্বয় সভা অনুষ্টিত দুর্গাপুরে শপথ বাক্য পাঠ করান  ডেপুটি স্পীকার ফ্যামিলি কার্ড   গরিব ও প্রান্তিক মানুষদের দেয়ার নির্দেশ ডেপুটি স্পিকারের আন্দোলন ও বিদ্রোহের অভিযোগ মোহনগঞ্জে ৩০ ডাক্তার-নার্সকে শোকজ কেন্দুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত  পুলিশ সদস্যের মৃত্যু  কলমাকান্দা সরকারি কলেজে  নবীন শিক্ষার্থীদের বরণ নেত্রকোনায়  নগদ উদ্যোক্তাদের মানি লন্ডারিং ও অনলাইন জুয়া প্রতিরোধে  প্রশিক্ষণ নেত্রকোনার এন আকন্দ  মাদ্রাসার প্রভাষকের সঙ্গে ছাত্রীর আপত্তিকর  ভিডিও  

পূর্বধলায় বাক ও শ্রবণপ্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামি রবিন গ্রেপ্তার

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৩৭ পঠিত

 

 

পূর্বধলা প্রতিনিধি:নেত্রকোনার পূর্বধলায় বাক ও শ্রবণপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি রবিউল আউয়াল ওরফে রবিনকে (২৪) গ্রেপ্তার করেছে  পুলিশ।ঘটনার ১৪ দিন পর ২৯ সেপ্টেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার বিমানবন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত রবিউল আউয়াল ওরফে রবিন উপজেলার খলিশাউড় ইউনিয়নের ইউপি সদস্য কামাল উদ্দিন তালুকদারের ছেলে।,

৩০ সেপ্টেম্বর নেত্রকোনা জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী জন্মগতভাবে বাক ও শ্রবণপ্রতিবন্ধী। প্রায় আট মাস আগে তার স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। এরপর চার বছর বয়সী সন্তানকে নিয়ে তিনি পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাবই (মাইজপাড়া) গ্রামে বাবার বাড়িতে বসবাস করছিলেন। অভিযোগ, প্রতিবেশী যুবক রবিন তাঁকে প্রায়ই উত্ত্যক্ত করতেন এবং অনৈতিক প্রস্তাব দিতেন।মামলার এজাহার অনুযায়ী, গত ১৬ সেপ্টেম্বর বিকেল তিনটার দিকে বাড়ির পাশে গেলে রবিন ইশারায় তাঁকে ডেকে একটি তালাবদ্ধ ফাঁকা ঘরে নিয়ে যান। সেখানে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।,

স্থানীয় এক নারী বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে এলে রবিন সেখান থেকে পালিয়ে যান।পরে ভুক্তভোগী ইশারায় পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলা দায়েরের পর আসামি রবিন পলাতক ছিলেন। পুলিশ সুপারের নির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করেন।,

২৯ সেপ্টেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার বিমানবন্দর থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে  আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও অপরাধ প্রমাণের জন্য ডিএনএ প্রোফাইলিংয়ের অনুমতি চেয়ে আদালতে পৃথক আবেদন করা হচ্ছে।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd