কেন্দুয়া প্রতিনিধি:ঃ নেত্রকোনার বিভিন্ন উপজেলার সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালা শেষ হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণে জেলার কেন্দুয়া, মদন, আটপাড়া ও নান্দাইল উপজেলার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।,
৩০ সেপ্টেম্বর কেন্দুয়া উপজেলা পরিষদ হলরুমে শুরু হওয়া এ প্রশিক্ষণ ২ অক্টোবর সমাপন অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।তিন দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের আধুনিক সাংবাদিকতায় মাল্টিমিডিয়ার ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রয়োগ এবং তথ্যের সত্যতা যাচাই বা ফ্যাক্ট চেকিংয়ের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি সংবাদ সংগ্রহ, যাচাই-বাছাই ও পরিবেশনে প্রযুক্তির কার্যকর ব্যবহারের বিষয়েও আলোচনা করা হয়।,
প্রশিক্ষক হিসাবে ছিলেন, গাজী টিভির নির্বাহী প্রযোজক মোহাম্মদ সাহাব উদ্দীন, জিলহাজ উদ্দিন নিপুন, সাকমিড পোগ্রাম অফিসার আবু সুফিয়ান।
সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ।প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী সাংবাদিকরা আধুনিক সাংবাদিকতার বিভিন্ন কৌশল ও প্রযুক্তি সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থী সাংবাকদিকদের হাতে সনদ তুলে দেন অতিথীগণ।,
Leave a Reply