কামরুল ইসলাম রতন ,মোহনগঞ্জ সংবাদদাতা ঃ নেত্রকোনার মোহনগঞ্জে গাছের মগডাল থেকে উদ্ধার হওয়া অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট ফজলুর রহিম কাজল (৫১) কে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন করে এলাকাবাসী। ১২ সেপ্টেম্বর ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে ওই মানববন্ধনে বক্তারা খুনিদের বিচার দাবি করে কঠোর শাস্তির নিশ্চিতের জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।,
জানা গেছে, গত শুক্রবার মোহনগঞ্জ উপজেলার বিরামপুরে গাছ থেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট ফজলুর রহিম কাজলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর তার নিজ গ্রাম কাকিয়াম সহ ধর্মপাশা উপজেলা সদরে তোলপাড় শুরু হয়।,
মানববন্ধনে ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন, ইউপি বিএনপির সভাপতি আবু তাহের সোনা, যুবদল সভাপতি আহমেদ আলী, ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, সেলবরষ ইউনিয়ন বিএনপির সদস্য নাসির উদ্দিন, নিহতের বড় ভাই বুলবুল আহমেদ, বোন রুবি আক্তার, সালমা আক্তার, ভাগ্নি তানিয়া ইসলাম, খায়রুল বশর ঠাকুর, তফাজ্জল হোসেন, কলেজ শিক্ষক স্বপন চৌধুরী, স্কুল শিক্ষক জহিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তারা দ্রুত খুনিদের গ্রেফতারের দাবি জানান।
Leave a Reply