বিশেষ প্রতিনিধি : ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাওর বাওর পাহাড় ঘেরা দুর্যোগপূর্ণ, ঝুঁকিপূর্ণ ,বজ্রপাত প্রবণ ,আগাম বন্যায় ফসলাহানী , ঝড়, জলউচ্ছ্বাসে জর্জরিত জেলা নেত্রকোনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি, অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া এবং জন সচেতনতামূলক আলোচনা সভা ১৩ অক্টোবর রোজ মঙ্গলবার অনুষ্টিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি শুরু হয়।,
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মোক্তারপাড়া মাঠে গিয়ে শেষ হয়।পরে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া এবং জনসচেতনতা মূলক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান , নেত্রকোনা সদর উপজেলা র্নিবাহী অফিসার মনিজা খাতুন,জেলা ত্রাণ ও পুনরবাসন কর্মকর্তা রুহুল আমিন ,ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স এর উপ সরকারি পরিচালক জাকির হোসেন, সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ,ফায়ার সার্ভিস এর কর্মীবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, রেড ক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবক ও গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন ।
Leave a Reply