মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
অতিথি প্রশিক্ষক সম্পৃক্তকরণ বিজ্ঞপ্তি, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি নেত্রকোণায় অবসর প্রাপ্ত সেনা কল্যান সমিতির উদ্যোগে কম্বল বিতরণ খালিয়াজুরীতে তীব্র শীতেও ধান রোপনে ব্যস্ত কৃষকেরা দূর্গাপুরের সীমান্ত এলাকা থে‌কে ৯ বোতল ভারতীয় মদ জব্দ পূর্বধলায় প্রচণ্ড শীতে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা।। দুশ্চিন্তায় কৃষক নেত্রকোণায় তথ্য অফিসের উদ্যোগে গণভোট ও  সংসদ নির্বাচন উপলক্ষ্যে উন্মুক্ত বৈঠক নেত্রকোণায় বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ৩ ভাইসহ নিহত-৪ আটপাড়া  বানিয়াজান সঃ চৌধুরী তালুকদার পাইলট স্কুলের নবীণ বরণ অনুষ্ঠিত

সামান্থাকে ‘ডিভোর্সি সেকেন্ড হ্যান্ড আইটেম’ বলে কটাক্ষ

রিপোর্টারের নাম:
  • আপডেট : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৭১৮ পঠিত

অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। ভারতের তামিল ও তেলেগু ভাষার সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন। হিন্দি ভাষার ‘দ্য ফ্যামিলিন ম্যান-টু’ ওয়েব সিরিজে অভিনয় করেও সবার নজর কেড়েছেন তিনি।

গত অক্টোবরে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে সামান্থার ডিভোর্স হয়। এরপর বিভিন্ন সময় এই অভিনেত্রীকে কটূ মন্তব্য করেছেন নেটিজেনরা। সম্প্রতি তাকে ‘ডিভোর্সি সেকেন্ড হ্যান্ড আইটেম’ বলে কটাক্ষ করেছেন এক ব্যক্তি।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে এই ব্যক্তি লেখেন, ‘সামান্থা একজন ডিভোর্সি নষ্ট হওয়া সেকেন্ড হ্যান্ড আইটেম, যে কিনা এক ভদ্রলোকের কাছ থেকে ট্যাক্স বিহীন ৫০ কোটি রুপি লুটে নিয়েছে।’

টুইটটি নজরে এসেছে সামান্থার। এর উত্তরও দিয়েছেন ‘ইউ টার্ন’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী। এটি রিটুইট করে তিনি লিখেছেন, ‘সৃষ্টিকর্তা আপনার আত্মার মঙ্গল করুক।’

২০১০ সালে তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন নাগা চৈতন্য ও সামান্থা। সিনেমার সেটেই তাদের প্রথম পরিচয়। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। গত ২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের ঘোষণা দেন নাগা ও সামান্থা।

 

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি