রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
   মুক্তিযোদ্ধা জব্বার আনছারীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত মোহনগঞ্জে অক্টোবর মাসের আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত কেন্দুয়ায় ২ মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত নেত্রকোণায় স্ত্রীর মামলায় ইউপি সচিব কারাগারে হাওরের প্রাণ শামুক-ঝিনুক নিধন বন্ধের দাবিতে মদনে মানবন্ধন নেত্রকোনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের  মতবিনিময় সভা নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মিন্টুর  মাতৃ বিয়োগ নেত্রকোনায় ৪৪ পিস ট্যাবলেটসহ   আটক-২।। মাদকবিরোধী অভিযানের দাবি এলাকাবাসীর পিএসসির নতুন সদস্য হলেন  পূর্বধলার  মেয়ে  শামীমা সুলতানা কেন্দুয়ায় প্রেমের ফাঁদে ফেলে তরুনীকে গণধর্ষণের অভিযোগে আটক ৩

কুমড়ো বড়ি তৈরির হিড়িক

নেত্র ডেস্ক:
  • আপডেট : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ১৪৮৫ পঠিত

মাসকলাইয়ের ডাল আর চাল কুমড়ার মিশ্রণ রোদে শুকিয়ে তৈরি হয় কুমড়ো বড়ি। মাছের ঝোল বা সবজির সঙ্গে কুমড়ো বড়ি বাঙালির ঐতিহ্যবাহী খাবার। নাটোরের লালপুরের বিভিন্ন গ্রামে কুমড়ো বড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নারীরা। হিম শিতল বাতাস ও প্রচন্ড শীত উপেক্ষা করে সুস্বাদু কুমড়ো বড়ি তৈরিতে ব্যস্ত গ্রামের নারীরা।

মাসকলাই ডাল ভিজিয়ে রাখার পর ডালের আটা ও পাকা চাল কুমড়ো মিশিয়ে এ সুস্বাদু বড়ি তৈরি করা হয়।

গ্রামীণ এলাকার ৯০ ভাগ নারী একে অপরকে সহযোগিতা করে কুমড়ো বড়ি তৈরির কাজটি করে থাকেন। তারা এই বড়ি তৈরি করতে কয়েক মাস আগে থেকেই চাল কুমড়ো পাকানোর ব্যবস্থা করেন। এরপর মাসকলাই ডাল দিয়ে তৈরি করা হয় কুমড়ো বড়ি।

গৃহবধু রোজিনা বেগম বলেন, বড়ি দেওয়ার আগের দিন মাসকলাই ডাল (স্থানীয়দের ভাষায় ঠিকরি কলাই) খোসা ছাড়িয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রাখতে হবে। সন্ধ্যায় চালকুমড়ার খোসা ছাড়িয়ে ভেতরের নরম অংশ ফেলে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। এরপর কুমড়ার পানি ঝরাতে কুমড়া মিহি করে কুরিয়ে পরিষ্কার কাপড়ে বেঁধে সারারাত ঝুলিয়ে রাখতে হবে। পরদিন ভোরে ডালের পানি ছেঁকে মিহি করে বেটে পেস্ট তৈরি করতে হবে। পানি ঝরানো কুমড়ার সঙ্গে প্রায় সমপরিমাণ ডাল ও পরিমাণ মতো লবণ মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। পরে কড়া রোদে পরিষ্কার কাপড়, চাটাই বা নেটের ওপর ছোট ছোট করে বড়ি দিতে হবে। এই বড়ি ভালো করে রোদে শুকিয়ে সংরক্ষণ করলে অনেকদিন পর্যন্ত খাওয়া যায়।

তিনি আরও বলেন, শীত না পড়লে বড়ি ভালো হয় না। যত বেশি শীত পড়বে তত বড়ির স্বাদ বাড়বে। খেতে ভালো লাগবে।

স্কুল শিক্ষিকা আকলিমা বেগম বলেন, তরকারিতে এ বড়ি দিলে খুব সুস্বাদু হয়। নতুন প্রজন্মের মেয়েরা এসব শিখতে বা বড়ি তৈরি করতে আগ্রহী না। তাতে আগামীতে এটা হারিয়ে যাবে।

কুমড়ো বড়ি ব্যবসায়ী আতিকুর রহমান বলেন, ঢাকা, চট্রগ্রাম, খুলনা ও সিলেটে নাটোরের লালপুরের কুমড়ো বড়ির ব্যাপক চাহিদা রয়েছে। দুই বছর ধরে ভারতে রপ্তানি হচ্ছে এ অঞ্চলের কুমড়ো বড়ি।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd