বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে ৪৮ ঘণ্টার ব্যবধানে  ২ টি  প্রাথমিক বিদ্যালয়ের ২ শিক্ষার্থীকে অপহরণ নেত্রকোণায় ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক বারহাট্টার সমাজসেবক সিদ্দিকুর রহমানের ইন্তেকাল কলমাকান্দায় কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোণায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ কেন্দুয়ায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল খালিয়াজুড়ি ছাত্রদলের নতুন কমিটি গঠন উপলক্ষে আনন্দ মিছিল নেত্রকোণায় স্থায়ীত্বশীল স্বাস্থ্য অধিকার ফোরাম গঠন শীর্ষক কর্মশালা পূর্বধলায় নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার ঘটনার রহস্য উদঘাটন আটক- ১ বারহাট্টায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

এই শীতেও মাঠে ফেরা হবে না আর্চারের

নেত্র ডেস্ক:
  • আপডেট : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৩৯১ পঠিত

ডান কনুইয়ে দ্বিতীয়বার অস্ত্রোপচার করাতে হয়েছে জোফরা আর্চারকে। এ কারণে আরো লম্বা সময়ের জন্য মাঠের বাইরে তাকে থাকতে হচ্ছে বলে মঙ্গলবার নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

এই বছরের মে মাসে কনুইয়ে অস্ত্রোপচার করান আর্চার। ভারতের বিপক্ষে হাই প্রোফাইল টেস্ট সিরিজসহ হোম সামারে খেলা হয়নি তার। টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলতে পারেননি। চলমান অ্যাশেজ সিরিজে খেলার জন্য পারেননি সময়মতো সুস্থ হতে।

ইসিবি এক বিবৃতিতে নিশ্চিত করে, গত ১১ ডিসেম্বর লন্ডনে দ্বিতীয় অস্ত্রোপচার করানো হয় আর্চারের। তারা বলেছে, ‘ক্রিকেটে তিনি ফিরবেন কবে সেটা সময়মতো জানানো হবে। কিন্তু ইংল্যান্ডের বাকি শীতকালীন সিরিজের কোনোটিতে জোফরা থাকবেন না।’

আর্চারের কনুইয়ের সমস্যার শুরু ২০২০ সালের প্রথম দিকে, কেপ টাউনে নতুন বছরের টেস্ট থেকে সরে দাঁড়ান। এই চোট তারপরও পিছু ছাড়েনি। এই বছরের শুরুতে ভারত সফরে গিয়ে চার টেস্টের মাত্র দুটি খেলে দেশে ফিরেন এবং আইপিএল থেকেও ছিটকে যান।

আরেকটি অস্ত্রোপচারের কারণে আগামী আইপিএলেও অনিশ্চিত তিনি। ২০২২ সালের রিটেনশন লিস্টে তাকে রাখেনি রাজস্থান রয়্যালস।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd