শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জের পাইলট  স্কুলের  এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি পূর্বধলায় রুক্কু মিয়াকে হত্যা চেষ্টার আসামীদের গ্রেফতারের দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল আবশ্যক নেত্রকোনার  দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক -২ কেন্দুয়ায় ফাইভ ব্রাদার্স সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্স কর্মকর্তা ডা. মোমেনুল এর অকাল মৃত্যু নেত্রকোণায় মেরিট কেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ১২ জন ডাক্তারকে কৈফিয়ত তলব বারহাট্টায় ৪৫টি ভারতীয় টায়ার জব্দ, গ্রেফতার ১ মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর বন্ধ ॥ ৭ ডাক্তারকে শোকজ

বারহাট্টায় আয়েশা—মজিদ কারিগরি স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন

রিপোর্টারের নাম:
  • আপডেট : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৬৩৯ পঠিত

ভজন দাস: নেত্রকোনার বারহাট্রায় প্রত্যন্ত পল্লী এলাকায় একটি কারিগরি স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। উপজেলার আসমা ইউনিয়নের মৌতল গ্রামের কৃতি সন্তান সরকারের সাবেক সচিব মোঃ নূরুন নবী তালুকদার নিজ পিতা মাতার স্মৃতি রক্ষার্থে আয়েশা—মজিদ কারিগরি স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করেন।

ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে রবিবার হাজীগঞ্জ এলাকায় আয়েশা—মজিদ কারিগরি স্কুল এন্ড কলেজ আঙ্গিনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রতিষ্ঠাতা মোঃ নূরুন নবী তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জাতিসংঘের সাবেক কর্মকতার্ মোস্তাক আহম্মেদ,কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক,বারহাট্রা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাঈনুল হক কাসেম, উপজেলা নিবার্হী কর্মকতার্ মোঃ মাজারুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ—সভাপতি গোলাম রসুল তালুকদার,সাবেক প্রাথমিক শিক্ষা কর্মকতার্ মোঃ রিয়াজ উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ প্রমূখ।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা প্রেসক্লাব সম্পাদক এম.মুখলেছুর রহমান খান, রাজুর বাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ গোলাম মোস্তফা, বাউশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল ইসলাম, আসমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম ছন্দুসহ অন্যরা। সভা শেষে কারিগরি স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এর প্রতিষ্ঠাতা মোঃ নূরুন নবী তালুকদারসহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এস/জ

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd