মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বারহাট্টার স্টেশন রোডের রাস্তার বেহাল দশা খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রের তালা ভেঙে  চুরি  কেন্দুয়ায় বিষপানে আত্মহত্যা শেরপুরে ‘বিষাদের ঘোড়া’ ও ‘নীলকন্ঠের গান’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন মদনে বিয়ের দাবিতে ২ সন্তানের জননীর ৬দিন ধরে অনশন সড়ক দুর্ঘটনায় কেন্দুয়ার সাথী আক্তারের মৃত্যু নেত্রকোণা জেলা তথ্য অফিসের উদ্যোগে গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামানের  দায়িত্বভার গ্রহণ উন্নয়নমুলক কাজে সাংবাদিকদের সাথে চান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোণার নবাগত জেলা প্রশাসক মুশফিকুর রহমানের যোগদান

নেত্রকোণার নবাগত জেলা প্রশাসক মুশফিকুর রহমানের যোগদান

রিপোর্টারের নাম:
  • আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৪১ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে খন্দকার মুশফিকুর রহমান ১৬ মার্চ যোগদান করেছেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ২৮ তম ব্যাচের সদস্য এবং সরকারের একজন উপসচিব। ইতিপূর্বে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি মাঠ পর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে রাজবাড়ি জেলায়, ইউএনও হিসেবে নওগাঁ জেলার মান্দা উপজেলা এবং মানিকগঞ্জের দৌলতপুর ও শিবালয় উপজেলায় এসিল্যান্ড হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, তিনি বিভাগীয় ও জেলা পর্যায়ে ২ বার শ্রেষ্ঠ এসিল্যান্ড এবং জেলা পর্যায়ে নওগাঁ জেলার শ্রেষ্ঠ ইউএনও হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। খন্দকার মুশফিকুর রহমান টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ভেঙুলা গ্রামের কৃতি সন্তান। তিনি নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি পরবর্তীতে সরকারি স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটি থেকে প্রজেক্ট ম্যানেজমেন্টে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং ১ কন্যা সন্তানের জনক।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd