রাকিব মিয়া, কলমাকান্দা প্রতিনিধিঃ নেত্রকোনার কলমাকান্দায় কর্মক্ষম নারী ও যুবদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিজিএমইএ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা বিষয়ক এক মতবিনিময় সভা ১৩ জুলাই রোজ সোমবার উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসআইসিআইপি-বিজিএমইএর চিফ কো-অর্ডিনেটর মুনির চৌধুরী, কো-অর্ডিনেটর জব প্লেসমেন্ট, মো. আশফাকুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালনা, প্রশিক্ষণের বিষয়বস্তু, প্রশিক্ষণার্থী নির্বাচন, অবকাঠামোগত সুবিধা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
Leave a Reply