কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ার নওপাড়া বাজারের বিশিষ্ট মনোহারি ব্যবসায়ী তাপস চন্দ্র সরকার (৪৭) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছেন। তিনি নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামের স্বর্গীয় সুনীল চন্দ্র সরকারের বড় ছেলে।জানা গেছে,বিশিষ্ট এই ব্যবসায়ীর বাড়ির পেছনে তাদের মাছের ফিসারিতে কাজ করার সময় মর্টারের বৈদ্যুতিক স্পর্শে তিনি মারাত্মক আহত হয়ে মৃত্যু বরণ করেন।,
পরিবারের লোকজন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক জানান, বিদ্যুৎস্পৃষ্ট তাপস চন্দ্র সরকারকে ১০.৫৫ মিনিটের সময় মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।,
জানা গেছে, ৯নভেম্বর তার বাড়ির পেছনের ফিশারিতে পানি দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাপস সরকারের অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, বিদ্যুৎ স্পর্শে তাপস সরকার নামে একজনের মৃত্যু হয়েছে।এব্যাপারে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
Leave a Reply