বিশেষ প্রতিনিধি ঃ নেত্রকোনা নারী প্রগতি কেন্দ্রের উদ্যোগে, কুনিয়া কমিউনিটি ফোরামের অর্ধ বার্ষিক পর্যালোচনা ও পরিকল্পনা সভা ১০ নভেম্বর কুনিয়া কমিউনিটি ফোরামের সভাপতি মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।সভা সঞ্চালনা করেন, নেত্রকোনা নারী প্রগতি কেন্দ্রের কর্মকর্তা,স্বপন ভট্টাচার্য।,
সভায় বক্তব্য রাখেন, কুনিয়া কমিউনিটি ফোরামের সদস্য শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, রৌহা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার সুমাইয়া সিদ্দিকা, কুনিয়া কমিউনিটি ফোরামের সহ-সভাপতি মোছাম্মৎ তাহমিনা আক্তার, শুভ আহমেদ সুফল, মোঃ নজরুল ইসলাম, জুনায়েদ হাসান, মোহাম্মদ বাচ্চু মিয়া। সভাপতির বক্তব্যে মোঃ কামাল হোসেন বলেন, মাদক, জুয়া,বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
Leave a Reply