শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় নানা আয়োজনে  হুমায়ূন আহমেদএর জন্মদিন পালিত নেত্রকোনায় তানযীমুল উম্মাহ হিফযের  বার্ষিক পুরস্কার বিতরণী খালিয়াজুরীতে যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আটক নেত্রকোনার  কুনিয়া কমিউনিটি ফোরামের অর্ধ বার্ষিক সভা অনুষ্ঠিত দ্বিতীয় বার কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি  শামীম- সম্পাদক ওবাইদুল নেত্রকোনায় নিরাপদ মাতৃত্বে স্বাভাবিক প্রসবের গুরুত্ব ও সিজারিয়ানের যৌক্তিক ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু মোহনগঞ্জে বিথীর অকাল প্রয়াণে শোকসভা ও দোয়া মাহফিল পূর্বধলায় কালব এর নির্বাচনে চেয়ারম্যান মোস্তফা  -সেক্রেটারি নিলয়  খালিয়াজুরীতে ৩৯ বোতল দেশীয় মদসহ আটক ১

নেত্রকোনায় নানা আয়োজনে  হুমায়ূন আহমেদএর জন্মদিন পালিত

রিপোর্টারের নাম:
  • আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৩৯ পঠিত

 

বিশেষ প্রতিনিধি ঃ হুমায়ূন আহমেদ  আমাদের সাহিত্যিক চেতনা।হুমায়ূন আহমেদএর ৭৮তম জন্মদিন উপলক্ষে হিমু পাঠক আড্ডা এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও  ১৩ নভেম্বর রোজ শুত্রুবার নেত্রকোনা শহরে   আনন্দ শোভাযাত্রা,কেক কাটা, গানে ও আড্ডায় সাংস্কৃতিক অনুষ্টান এর আয়োজন করা হয়েছে।শোভাযাত্রাটি শহরের সাতপাই থেকে শুরু হয়েছে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোক্তারপাড়ার মুক্ত মঞ্চে কেক কাটা, গানে ও আড্ডায় সাংস্কৃতিক অনুষ্টিত হয়।,

উক্ত অনুষ্ঠানে নেত্রকোনা- ২ আসনের সংসদ সদস্যের পত্নী ডাক্তার লুৎফা হক , বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, বিএনপি নেতা বজলুর রহমান পাঠান ,তাজ উদ্দিন ফারাশ সেন্টু , মেহরুন রাজু ,সজিব , মুসা , ,নেত্রকোনা জেলা শিল্পকলার কালচারাল অফিসার আতিকুর রহমান,  নেত্রকোনা জেলা প্রেসক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল ,সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এম মোখলেসুর রহমান খান ,হিমু পাঠক আড্ডার প্রতিষ্টাতা আলপনা বেগম ও অন্যান্য  সদস্য সদস্যাবৃন্দসহ গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।,

বরণ্য  কথা সাহিত্যে হুমায়ূন আহমেদ এমন একটি নাম, যা কেবল একজন লেখকের পরিচয় বহন করে না; বরং এটি একটি আবেগের নাম, একটি যুগের নাম। বাংলা উপন্যাসের গতিপ্রকৃতি পাল্টে দিয়ে যিনি সাধারণ মানুষের ড্রয়িংরুম থেকে শুরু করে তরুণ প্রজন্মের বুকশেলফ পর্যন্ত আলোড়ন তুলেছিলেন, তিনি নেত্রকোনার  প্রিয় হুমায়ূন আহমেদ। প্রতিবছর তাঁর জন্মবার্ষিকী এলেই আমাদের  মনোজগতে এক অন্যরকম  শূন্যতাবোধ কাজ করে ।হুমায়ূন আহমেদ ছিলেন সহজ ভাষায় গভীর কথা বলার জাদুকর। বাংলা ভাষার জটিল ও আভিজাত্যের মোড়ক থেকে গল্পকে টেনে এনে তিনি সাধারণ মানুষের মুখের ভাষায় মানুষের মনের কথাই তুলে ধরেছেন। ,

তাঁর সৃষ্ট চরিত্রগুলো—বিশেষ করে হিমু, মিসির আলী, বাকের ভাই কিংবা শুভ্র—আজ আমাদের সমাজেরই জীবন্ত মানুষ বা প্রতীকে পরিণত হয়েছে।   আজ হুমায়ূন আহমেদ আমাদের মাঝে শারীরিকভবে নেই, কিন্তু তাঁর সৃষ্টি ও অমর কথাসাহিত্য তাঁকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখবে কোটি পাঠকের হৃদয়ে। এই বরেণ্য কথাসাহিত্যিকের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নেত্রকোনাবাসীর।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd