মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় বেওয়ারিশ কুকুরের আতঙ্ক ।। প্রশাসনের হস্তক্ষেপ কামনা বারহাট্টার স্টেশন রোডের রাস্তার বেহাল দশা খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রের তালা ভেঙে  চুরি  কেন্দুয়ায় বিষপানে আত্মহত্যা শেরপুরে ‘বিষাদের ঘোড়া’ ও ‘নীলকন্ঠের গান’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন মদনে বিয়ের দাবিতে ২ সন্তানের জননীর ৬দিন ধরে অনশন সড়ক দুর্ঘটনায় কেন্দুয়ার সাথী আক্তারের মৃত্যু নেত্রকোণা জেলা তথ্য অফিসের উদ্যোগে গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামানের  দায়িত্বভার গ্রহণ উন্নয়নমুলক কাজে সাংবাদিকদের সাথে চান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

শেরপুরে ‘বিষাদের ঘোড়া’ ও ‘নীলকন্ঠের গান’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

রিপোর্টারের নাম:
  • আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৬৮ পঠিত

শেরপুর প্রতিনিধি: কবিসংঘ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, কবি ও গীতিকার রফিকুল ইসলাম আধারের একুশে বইমেলায় প্রকাশিত ‘বিষাদের ঘোড়া’ ও ‘নীলকন্ঠের গান’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন, আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি, বিশিষ্ট কবি ও কলামিস্ট কাকন রেজা। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও গবেষক ড. সুধাময় দাস।

কবিসংঘ বাংলাদেশের সাধারণ সম্পাদক ড. আবদুল আলীম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে দুটি কাব্যগ্রন্থ নিয়ে আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, কবি অধ্যাপক মোস্তফা জিন্নাহ, কবি আরিফ হাসান, কবি জ্যোতি পোদ্দার, কবি অধ্যক্ষ আইয়ুব আকন্দ বিদ্যুৎ, কবি ও শিশু সাহিত্যিক মোস্তাফিজুল হক, কবি ও গবেষক ড. বিভুতিভূষণ মিত্র, কবি আশরাফ আলী চারু প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, কবি হাফিজুর রহমান লাভলু। প্রকাশিত কাব্যগ্রন্থ থেকে কবিতা পাঠ করেন কবি ও ছড়াকার নুরুল ইসলাম মনি, কবি রবিউল আলম টুকু, মহিউদ্দিন বিন জুবায়েদ, কমল চক্রবর্তী, শওকত হোসেন, নবীজল হক রানা, হাসান শরাফত, আবু বক্কর সিদ্দিক, জীবন কুমার চক্রবর্তী, আজাদ সরকার, নাছিম তালুকদার, মঞ্জুরুল হক, শেখ জামাল, শামীম হোসেন, নুরুল ইসলাম নাযীফ, শেখ ফয়জুর রহমান, সাইফুল ইসলাম জুয়েল, শাহীন খান, খালেদুর রহমান, কামরুজ্জামান বাদল, কালাম বিন আব্দুর রশীদ, হানজালা মাহমুদ, সাংবাদিক মেহেদী হাসান শামীম, কবি আব্দুর রহমান রাব্বী প্রমুখ।

আলোচনা শেষে উপস্থিত অতিথিবৃন্দ ও কবিগণ আনুষ্ঠানিকভাবে কাব্যগ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করেন। এসময় জেলার অর্ধশতাধিক কবি-সাহিত্যিক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সব মিলিয়ে দীর্ঘ প্রায় ৩ ঘণ্টা ধরে চলমান অনুষ্ঠানটি একটি প্রাণবন্ত সাহিত্যানুষ্ঠানে পরিণত হয়। উল্লেখ্য, বিষাদের ঘোড়া কাব্যগ্রন্থের মুখবন্ধ লিখেছেন বিশিষ্ট কবি, লোকগবেষক শিহাব শাহরিয়ার। এটির কবি পরিচিতি লিখেছেন কবি ও শিশু সাহিত্যিক মোস্তাফিজুল হক।

এটি উৎসর্গ করা হয়েছে কবির প্রয়াত পিতা শিক্ষক-সমাজসেবী মোহাম্মদ আলী মাস্টারকে। বইটিতে স্থান পেয়েছে ৬৬টি কবিতা। আর নীলকণ্ঠের গান কাব্যগ্রন্থের মুখবন্ধ লিখেছেন কবি ও শিশু সাহিত্যিক মোস্তাফিজুল হক। এটির কবি পরিচিতি লিখেছেন কবি ও বিশ্লেষক বিপ্লব সাহা। এটি উৎসর্গ করা হয়েছে কবিসংঘের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত কবি তালাত মাহমুদকে। বইটিতে স্থান পেয়েছে ৬৭টি কবিতা। দুটি গ্রন্থেরই প্রচ্ছদ এঁকেছেন বিশিষ্ট চিত্রশিল্পী মোমিন উদ্দিন খালেদ। আর দুটি গ্রন্থই প্রকাশ করেছে নবসাহিত্য প্রকাশনী। একই প্রকাশনীর মাধ্যমে গত বইমেলাতেও তার আরও দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd